ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দায়িত্ব নেয়ার প্রথম দিনেই যে ক্রিকেটারের প্রশংসায় নতুন বিসিবি সভাপতি
বাংলাদেশের ক্রিকেটে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের অধ্যায় শেষ। আজ (বুধবার) বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন তিনি। এরপর দেশের ১৫তম বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের পর সংবাদ সম্মেলন করেন সাবেক এই অধিনায়ক। মিরপুর শেরে বাংলার সংবাদ সম্মেলন কক্ষে থেকে নানা বিষয়ে কথা বলেন ফারুখ আহমেদ।
সদ্য দায়িত্ব নেয়া বোর্ড সভাপতি তার প্রিয় একজন ক্রিকেটারের প্রশংসা করলেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সারা বিশ্বের নজর কেড়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। যা ফারুক আহমেদের চোখ এড়াতে পারেনি। এ কারণে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আলাদাভাবে রিশাদের বিষয়ে কথা বলেন ফারুক।
বিসিবি সভাপতি বলেছেন, ‘একটা প্রশ্ন আমি করব, আমার মনে হয় রিশাদ একজন ভালো ক্রিকেটার। সে কিন্তু লঙ্গার ভার্সনটা খুব ভালো খেলতে পারে। (দল গঠনে) এরকম সাজেশন থাকবে। আমার মনে হয় এই ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ছেলেটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টপ স্পিন ও আর্ম বলের সঙ্গে টার্ন করাতে পেরেছে। যে কারণে আমার কাছে মনে হয়েছে সে টেস্ট ম্যাচ অথবা এইচপি....(দলে খেলতে পারে)। আমি জানিনা ও ‘এ’ টিমে খেলতে গেছে কি না। অন্য যেকোনো একটা লেভেলে লেগ স্পিনারদের অনেক বল করতে হয়। সেজন্য এরকম সাজেশন আর কি।’
মাত্র ২২ বছর বয়সী রিশাদ বর্তমানে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। এই ফরম্যাটে এখন পর্যন্ত ২৪টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ২৯ উইকেট নিয়েছেন। এর বাইরে তিনি তিনটি ওডিআই ম্যাচ খেলেছেন, যেখানে তিনি একটি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ও ওয়ানডে-র পর টেস্টেও দেখা যেতে পারে রিশাদকে। বিসিবি সভাপতির বক্তব্যও একই রকম!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি