ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দায়িত্ব পেয়েই হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্তের কথা জানালেন বিসিবি বস ফারুক আহমেদ
আজ বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুখ আহমেদ। বিসিবি সভাপতি হওয়ার আগে ফারুক আহমেদ বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহেকে নিয়ে কড়া কড়া কথা করেছিলেন। তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশ দলে এই লঙ্কান কোচকে তিনি চান না।
আজ বুধবার বেলা ১১ টার মিটিং শেষে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির দায়িত্ব নেন ফারুক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাথুরুসিংহে সম্পর্কে তার আগের বক্তব্যে তিনি এখনও অটল রয়েছেন। নবনিযুক্ত বিসিবি সভাপতি বলেছেন, এই কোচের মেয়াদ এবং কী কী বিকল্প আছে তা নিয়ে ভাববেন তিনি।
তিনি গণমাধ্যমকে বলেছেন, 'চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজবো, তার চাইতে বেটার কাউকে পাই কিনা, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কিনা এসব দেখবো।'
এদিকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার কারণে ২০১৭ সালে বাংলাদেশ দল ছেড়ে দিয়েছিলেন হাথুরুসিংহে। তারপর আবার নতুন করে ২০২৩ সালে এই বিতর্কিত কোচকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তৎকালীন অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি বিপাকে পড়েন এই লংকান কোচ।
সেই ঝামেলার রেস ধরে তামিম অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। তবে তৎকালীন প্রধানমন্ত্রী ও মাশরাফির হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফিরে আসেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে ফিরে আসলেও এসময় জাতীয় দল ছেড়েছেন তিনি। হাথুরুসিংহেকে দলের সংস্কৃতি ধ্বংসের মাস্টারমাইন্ডও মনে করা হয়।
দায়িত্ব নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চান না ফারুক। এর আগে তিনি প্রধান নির্বাহীসহ অন্যদের সঙ্গে কথা বলতে চান। ফারুক বলেন, 'তাহলে বাকিদের সঙ্গে কথা বলব, সিইও আছেন, যারা আগে কাজ করেছেন তাদের সঙ্গে কথা বলব। তারপর...আসলে আমি এখনও সেই পরিস্থিতি থেকে সরে যাইনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি