ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান সিরিজঃ প্রথম টেস্টের জন্য দুদলের সম্ভাব্য একাদশ ঘোষণা
শেষবার ক্যারিবীয় দ্বীপে খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হেরেছিল নাজমুল শান্তরা। এরপর দীর্ঘদিন ক্রিকেট মাঠের বাইরে ছিলেন এই ক্রিকেটাররা। ক্রিকেটপ্রেমীদের অপেক্ষার অবসান হচ্ছে আজ বুধবার। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে সকাল ১১টায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। দেখা যাক পাকিস্তানের ১৩, বাংলাদেশের ১ ।
টেস্ট শুরুর দুই দিন আগে সোমবার গত ১৯ আগস্ট পাকিস্তান তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করে। একাদশে কোনো স্পিনার ছিল না দলে। এ নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালেলাচন। চার পেসার নিয়ে মাঠে নামছে শান মাসুদের দল। তবে এর আগেও এমন চমকের ঝলক দেখা গেছে। দল থেকে দুই স্পিনারকে বাদ দেন শান মাসুদ।
ইতিমধ্যেই রাওয়ালপিন্ডির পিচে সবুজ ঘাস দেখা গেছে। বাংলাদেশি ক্রিকেটাররা ফাস্ট বোলিংয়ের উপযোগী পিচে খেলবেন বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে ফাস্ট বোলাররা উদিগ্ন। পেসারদের দাপট দেখা যাবে টাইগার একাদশে। তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডারের সমাহার দেখা যাবে মাঠে। স্পিন বিভাগ সামলাবেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।
পাকিস্তানের পিন্ডি স্টেডিয়াম রান করার জন্য অনেক বিখ্যাত। এই মাটিতে একদিনে ৫০০ রান করে টেস্ট ইতিহাসে নজির তৈরি করেছিল ইংল্যান্ড। সাকিব-মিরাজদের স্পিন ছাড়াও ব্যাটিংয়েও নজর থাকবে। কুঁচকির ইনজুরিতে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের স্থলাভিষিক্ত হতে পারেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে তার সঙ্গে থাকবেন জাকির হাসান। এরপর যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।
প্রথম টেস্টে থাকবেন না তাসকিন আহমেদ। ‘এ’ দলের সঙ্গে নিজেকে প্রস্তুত করবেন তিনি। শরিফুল ইসলামের সঙ্গে সৈয়দ খালিদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যাবে তিন ফাস্ট বোলার হিসেবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী, নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি