ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গভীর রাতে বিসিবি যে বার্তা দিল, জানলে অবাক হবেন
আজ বিসিবি জরুরী সভা করতে যাচ্ছে- এদিনই খবর ছড়িয়ে পড়ে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে তখন মধ্যরাতের পর আসে। বিসিবির মিডিয়া বিভাগ দুপুর ১২টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জরুরি বোর্ড মিটিংয়ের কথা! অবশ্য এ ঘটনা এই প্রথম নয়, এর আগেও এ ধরনের অপেশাদারি মনোভাব দেখা গেছে।
গত ৫ আগস্ট শেখ হসিনা সরকারের পদত্যাগের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ডের মাঠে যারা ঘুরে বেড়াতেন তাদের প্রায় সবাই এখন রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে করে আছেন। এদিকে যেহেতু বিসিবি সভাপতি লুকিয়ে আছেন সেহেতু বোর্ড চেয়ারম্যান পরিবর্তনেরও আলোচনা রয়েছে। নাজমুল হাসান পাপনও পদ ছাড়তে প্রস্তুত বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে আজ (বুধবার) জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটাই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা।
রাত ১২টা ১১ মিনিটে দেওয়া এক বরাতের মধ্য দিয়ে বিসিবি জানায়, বুধবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। ওই বৈঠকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিসিবি। আর এ ব্যাপারে সবাই একটু চমকেই উঠেছে। কেন এই সভা মন্ত্রনালয়ে হবে।
এছাড়া জরুরি বোর্ড মিটিংয়ে সাংবাদিকদের কী করা উচিত এবং কী করা উচিত নয় সে বিষয়েও তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
অনলাইনে যোগ দেবেন পাপন, আসছে বড় সিদ্ধান্ত!
দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র পৃষ্ঠপোষক ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী দুজন ভাইস-চেয়ারম্যান থাকার কথা থাকলেও তিনি তার মেয়াদে কাউকে এই পদে নিয়োগ দেননি। রাজনৈতিক পরিবর্তনের পর পাপনের অনুপস্থিতিতে থমকে গেছে ক্রিকেট বোর্ডের কার্যক্রম।
আগামীকালের বৈঠকে পাপনও উপস্থিত থাকবেন। তবে তিনি অনলাইনে থাকতে পারেন। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে কে হবেন বিসিবির নতুন সভাপতি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড মিটিংয়ে কমপক্ষে ৯ জন পরিচালকের উপস্থিতি প্রয়োজন। আগামীকাল অনুষ্ঠিতব্য এই বৈঠকের ওপর নির্ভর করবে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি