ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছাত্র আন্দোলনে উত্তাল দিনগুলোর কথা মনে করে যা বললেন শান্ত

২০২৪ আগস্ট ২০ ১৬:৫৯:১২

ছাত্র আন্দোলনে উত্তাল দিনগুলোর কথা মনে করে যা বললেন শান্ত

গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অশান্তি ছিল। শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন যা পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়। গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনার সরকার শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। পালিয়ে যায় ভারতে।

কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। তিনি শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বর্তমানে রাওয়ালপিন্ডিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ (মঙ্গলবার) প্রথম টেস্টের সেই উত্তাল দিনগুলোর কথা বললেন।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘গত বেশ কয়েক দিন আমাদের খুবই কঠিন সময় গিয়েছে। খুবই দুঃখজনক। সবাই খুবই স্ট্রাগল করেছে। যেটা আমরা কেউই আশা করি না। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে এখন আর পড়ে থাকার কোনো অবস্থান নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। তবে সার্বিকভাবে যেই পরিস্থিতি ছিল।’

তিনি আরও বলেন যে, ‘প্রতিটা পরিবারের জন্য, প্রতিটা মানুষের জন্য অনেক কঠিন ছিল। আশা করছি, সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারব। ক্রিকেটার হিসেবে আমরা চাই যে, আমাদের খেলাগুলো ঠিকভাবে হোক। আমরা যেন সুস্থভাবে খেলাগুলো খেলতে পারি। এটাই আশা করছি। ’-যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ