ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামিকালের বিসিবির বোর্ড সভায় থাকবেন নাজমুল হাসান পাপন, আসছে বড় দুই সিদ্ধান্ত

২০২৪ আগস্ট ২০ ১৪:০৮:৫৪

আগামিকালের বিসিবির বোর্ড সভায় থাকবেন নাজমুল হাসান পাপন, আসছে বড় দুই সিদ্ধান্ত

দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একমাত্র পৃষ্ঠপোষক ছিলেন পাপন। বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী দুজন ভাইস-চেয়ারম্যান থাকার কথা থাকলেও তিনি তার মেয়াদে কাউকে এই পদে নিয়োগ দেননি। একাই রাজত্ব করে গেছেন। রাজনৈতিক পরিবর্তনের পর পাপনের অনুপস্থিতিতে থমকে গেছে ক্রিকেট বোর্ডের সব কার্যক্রম।

যারা ক্রিকেট বোর্ডের উঠানে ঘুরে বেড়াতেন তাদের প্রায় সবাই রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে চলে গেছেন। নিখোঁজ বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপন। বোর্ডের আরও অনেক পরিচালকেরই নাগাল পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে আগামীকাল পরিচালনা পর্ষদের সভায় অংশ নিচ্ছেন পরিচালকরা।

৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর অবশেষে বসতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বোর্ড সভা। যেখানে বিসিবির সব পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে এবারের বোর্ড সভা মিরপুর শেরে বাংলায় নয়, জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে নাজমুল হাসান পাপনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।

তবে তিনি অনলাইনে যোগ দেবেন। আর এদিনই সিদ্ধান্ত হতে পারে কে হবেন বিসিবির নতুন সভাপতি।

তবে এর আগে নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের পদ ছাড়তে রাজি হয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে আগামীকাল এই সিদ্ধান্ত আসতে পারে। গতকাল পদত্যাগ করা জালাল ইউনূসের পরিবর্তে বোর্ডে নতুন একজন যোগ দিতে পারেন।

গতকালের বোর্ড সভার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিসিবির একজন পরিচালক। তিনি বলেন, 'আগামীকাল ১১টায় জরুরি বোর্ড মিটিং ডেকেছে। সকল পরিচালক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। আমি ইতিমধ্যে মেইল ​​পেয়েছি।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ড মিটিংয়ে কমপক্ষে ৯ জন পরিচালকের উপস্থিতি প্রয়োজন। আগামীকাল অনুষ্ঠিতব্য এই বৈঠকের ওপর নির্ভর করবে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ