ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

একাধিক চমক দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

২০২৪ আগস্ট ১৯ ২১:৪৭:৫৯

একাধিক চমক দেখিয়ে বাংলাদেশের বিপক্ষে একাদশ ঘোষণা পাকিস্তানের

বাংলাদেশ ক্রিকেট দল বর্তমানে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছে। সিরিজের ১ম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট। তার দুদিন আগে একাদশ ঘোষণা করেন বাবরা।

১৯ আগস্ট সোমবার সোশ্যাল মিডিয়ায় একাদশের তালিকা ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট। বাংলাদেশের বিপক্ষে ৪ পেসার নিয়ে মাঠে নামছে পাকিস্তান। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাব শাহজাদ ও মোহাম্মদ আলী একাদশে রয়েছেন।

দারুন ব্যাপার হলো এই ম্যাচে ওপেনার হিসেবে থাকবেন আবদুল্লাহ শফিক ও স্যাম আইয়ুব। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে থাকবেন অধিনায়ক শান মাসুদ এবং চতুর্থ ব্যাটসম্যান বাবর আজম। সৌদ শাকিলের পাশাপাশি মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগাও।

পাকিস্তান একাদশ-

আবদুল্লাহ শফিক, সাইয়িম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, সালমান আলি আগা, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ