ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তামিম ইকবাল, কিসের ইঙ্গিত দিলেন, এ ব্যাপারে যা বলল বিসিবি
দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মিরপুর স্টেডিয়ামে যান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজ ১৯ আগস্ট সোমবার বেলা ১টার দিকে শেরেবাংলা পরিদর্শন করেন ক্রীড়া উপদেষ্টা। এদিন হঠাৎ করেই বিসিবিতে হাজির হলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ক্রীড়া উপদেষ্টাকে সব দেখালেন খোদ সাবেক এই অধিনায়ক।
সবার মুখে মুখে কথা ভেসে আসছে যে, আসিফ মাহমুদের অনুরোধে বিসিবিতে এসেছেন দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল। তবে সেদিন বিসিবির কোনো পরিচালককে দেখা যায়নি। ক্ষমতা পরিবর্তনের পর থেকে সভাপতিসহ অনেক নেতা আত্মগোপনে রয়েছেন।
এসময় গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেখানে তার কাছে তামিম ইকবাল সম্পর্কে জানতে চাইলে বিসিবির সিইও বলেন, ‘(কেন তামিম এসেছিলেন) এই বিষয়টা আসলে আমি অবগত না… উনি আসছেন, উনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’
এদিকে সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর উধাও। পদত্যাগ করবেন পাপন, যে কারণে নতুন সভাপতি কে সভাপতি হবেন এ নিয়ে অনেক গুঞ্জন চলছে। তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কোনো আলাপ হয়নি।
সুজন বলেন, ‘আজকে কারও সঙ্গেই নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনের সঙ্গে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি।’
মিরপুর পরিদর্শন শেষে এক পাঠানো ভিডিও বার্তায় কথা বলেছেন সদ্য ক্রীড়া উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, 'নতুন দায়িত্ব পাওয়ার পর, আমি আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি। এখানে (বিসিবিতে) আসা হয়েছে অবকাঠামোগত যে ব্যবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সব দেখলাম সব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)