ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ব্রেকিং নিউজঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টের সেমিতে বাংলাদেশ, দেখেনিন স্কোর আপডেট

২০২৪ আগস্ট ১৭ ১৫:৫৩:৪৭

ব্রেকিং নিউজঃ টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টের সেমিতে বাংলাদেশ, দেখেনিন স্কোর আপডেট

আজ বাংলাদেশ এইচপি দলের মুখোমুখি হয়েছে পার্থ স্কোর্চার্স। প্রথমে ব্যাট করে পার্থ স্কোর্চার্স ৫ উইকেটে ১২৯ রান করে। ফলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৩০ রান। জবাবে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

চাপে পড়লেও অধিনায়ক আকবর আলি ও ওপেনার জিসান আলমের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওপেনার জিসান আলম ২৬ বলে ২৬ রান করেন। তবে দলকে জয়ের পথে এগিয়ে রাখেন অধিনায়ক আকবর আলী। তিনি ৩৩ বলে ৩৫ রান করেন।

শামীম হোসেন পাটোয়ারী ১৬ বলে ১৭ রান করেন। ৮ বলে ৭ রান করেন আবু হায়দার রনি। তবে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যান মাহফুজুর রহমান রবি। শেষ পর্যন্ত ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। ১৩ বলে তার ৩২ রানের অপরাজিত ইনিংসে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশ ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৩০ রান করেছে। ফলে ৩ উইকেটে জয় পায় বাংলাদেশ। এই জয়ের সুবাদে বাংলাদেশ এইচপি দল টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে।

সংক্ষিপ্ত স্কোর :

পার্থ স্কর্চার্স : ২০ ওভারে ১২৯/৫ (উইলি ৫৬, হোল্ট ৩৪, রিপন ২/১৯, রকিবুল ২/২৭)।

বাংলাদেশ এইচপি : ১৯.৩ ওভারে ১৩০/৭ (আকবর ৩৫, রাব্বি ৩২*, জিসান ২৬, ম্যাথু কেলি ৩/৮)।

ফলাফল : বাংলাদেশ এইচপি ৩ উইকেটে জয়ী।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ