ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়; কপাল খুলছে অবহেলিত ক্রিকেটারের

২০২৪ আগস্ট ১৭ ১২:০৩:০৯

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মাহমুদুল হাসান জয়; কপাল খুলছে অবহেলিত ক্রিকেটারের

২১ আগস্ট থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। এই সিরিজে দলে আছেন মাহমুদুল হাসান জয়। কিন্তু ইনজুরির কারণে এই সিরিজে খেলছেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বরাত দিয়ে জানা যায় যে, পাকিস্তান সিরিজ থেকে জয়ের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে। জয়ের বিকল্প হিসেবে দলে ডাকা হবে একজন ওপেনারকে।

জাতীয় দলের সিরিজের আগে দুই দেশের 'এ' দলের মধ্যে একটি অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ইসলামাবাদে। সেখানে খেলতে গিয়ে চোট পান জয়। প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে পিঠের চোটে পড়েন এই তরুণ ওপেনিং ব্যাটসম্যান। এ কারণে আগামী তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

ম্যাচের ১ম ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। যেখানে একমাত্র সফল ব্যাটসম্যান ছিলেন মাহমাদুল হাসান জয়। এককভাবে দলের অর্ধেক রান করেন এই তরুণ ওপেনার। তিনি ১১৬ বলে ৬৫ রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি তিনি।

জানিয়ে রাখি, 'এ' দলের পরবর্তী ম্যাচেও খেলতে পারবেন না এই ওপেনার। তাই ইসলামাবাদ থেকে দলের সঙ্গে রাওয়ালপিন্ডি যাবেন না তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ