ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলমান পরিস্থিতিতে প্রশংসা করে সাকিবের পাশে দাঁড়ালেন মুশতাক আহমেদ
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্লোবাল টি-২০ লীগ শেষে সেখানে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রিকেটারদের মধ্যেও। আর এই অবস্থার মধ্যেই আগামী ২১ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামতে হচ্ছে নাজমুল হোসেন শান্তর দলকে। আর এই অবস্থায় ক্রিকেটারদের মানসিকভাবে চাঙা রাখতে বিশেষ ভূমিকা পালন করছেন দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান। তার ভূমিকার প্রশংসা করেছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
গত কিছুদিনে বাংলাদেশে চলা আন্দোলন ও চারশোর বেশি হত্যার ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক ক্রিকেটারই। আর এই অবস্থায় ক্রিকেটাররা যাতে মানসিকভাবে পিছিয়ে না পড়ে সেটা নিশ্চিত করতে নিজের কাজটা করে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, দলের মাঝে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে মনোবিদের ভূমিকায় কাজ করছেন সাকিব, শান্ত, মুশফিকরা।
এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘সবাই অনেক পরিণত। তারা মুখিয়ে আছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচটি খেলার জন্য। এখানে প্লেয়াদের সঙ্গে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে। সাকিবের মত প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে। মুশফিক আছে এখানে শান্ত আছে। তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে। সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটেই সবার মনোযোগ রয়েছে। সবকিছু ঠিক আছে।’
মুশতাক বাংলাদেশের স্পিনারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘স্পিনাররা খুব পরিপক্ব। তারা শিখতে আগ্রহী। আমার ভূমিকা হল কৌশলগত এবং প্রযুক্তিগত বিষয় নিয়ে কথা বলা। ম্যাচের পরে আপনাকে কারিগরি বিষয়গুলির জন্য অপেক্ষা করতে হবে। কৌশলগতভাবে, আপনাকে স্পিনারদের বলতে হবে কোন কোণ ব্যবহার করতে হবে, কিভাবে পিচ পড়তে হবে, কোন গতি ব্যবহার করতে হবে, নির্দিষ্ট ব্যাটারদের বিপক্ষে আপনার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনার উন্নতি প্রয়োজন।’
পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি আরও বলেন, ‘তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ ম্যাচ উইনার। তারা অনেক ভালো। তারা কোচের অনেক ভালো শ্রোতা। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি সম্মানিত। আশা করি, আমি পার্থক্য আনতে পারব। তাদের জন্য।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)