ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
আন্দোলনে সামিল হয়ে ক্রিকেটার বুমরাহ ও তারকা মহল যা বলল
কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা ‘রাত দখল করো’সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। এসব প্রতিবাদে সামিল হয়েছেন দেশের তারকারাও। চুপ থাকতে পারেননি ভারতীয় ক্রিকেটার যশপ্রীত বুমরাহ। আমরা নারীদের সংগ্রামকে সমর্থন করি।
আরজি কর হাসপাতাল কাণ্ডে শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছেন বলিউড তারকারা। আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান, সামান্থা, প্রীতি জিন্তা ও আলিয়া ভাটরা পাশে দাঁড়িয়েছিলেন। এবার সরব হলেন বুমরাহ। তবে তিনি আলিয়ার একটি পোস্ট ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। তাতে লেখা, “মেয়েদের পথ বদল করতে বলবেন না, পরিবেশ বদল করুন। সকল নারীই ভালো পরিবেশের দাবীদার।
এর আগে আলিয়া সমাজমাধ্যমে লিখেছিলেন, “আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়াকাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কী ভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুরে কুরে খাচ্ছে। এই ঘটনা আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’
আয়ুষ্মান একটি ভিডিওতে তার লেখা একটি কবিতা পাঠ করেন। সেখানে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হতাম, তবে আমিও দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমোতে পারতাম। আমি যদি ছেলে হতাম, তাহলে ঘুরে বেড়াতাম সারা রাত। সকলের মুখে শোনা যায়, মেয়েকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করতে হয়। আজ যদি চিকিৎসক না হতাম, তবে এভাবে মাকে চোখের জল হয়তো ফেলতে হত না। ৩৬ ঘণ্টা ধরে ধর্ষণ, পুরুষদের লালসার স্বীকার হলাম। যদি ওই পুরুষগুলোর মধ্যে ন্যূনতম নারীসত্তা থাকত। ভাবছি যদি আমি ছেলে হতাম, তা হলে বেঁচে থাকতাম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)