ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে কয়জন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ বললেন বোলিং কোচ মুশতাক
টেস্ট ক্রিকেটে জিততে হলে অন্যন্যা বোলারদের তুলনায় পেসারদেরই বড় ভূমিকা রাখতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা যেন আশায় গুড়েবালি। আগে থেকেই বাংলাদেশের পেসাররা দেশের বাইরে টেস্ট খেলতে গেলেই খুব একটা ভালো করতে পারেন না। সেই সময় আবার ঘরের মাঠেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটে খেলতে না পারার আক্ষেপের কথা শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা দারুণ উন্নতি করেছেন। পারফর্ম করছেন ধারাবাহিকভাবে।
পাকিস্তান সফরেও ভালো কিছু করতে হলে পেসারদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তিমত্তা তাদের পেস বোলিং। বিশেষ করে শাহীন শাহ আফ্রিদি-নাসিম শাহরা যেকোনো দলের জন্যই বড় ভূমিকা। তাদের সুবিধার কথা চিন্তা করে পাকিস্তানও পেস বোলিং বান্ধব উইকেটেই খেলবে সেটা নিশ্চিত।
পাকিস্তানের স্কোয়াডে আছেন একজন মাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ। ওদের স্কোয়াডে বিশেষজ্ঞ পেসার আছেন ৬ জন। ফলে বোঝাই যাচ্ছে তারা সেই পরিকল্পনাতে এগোচ্ছে। পাকিস্তানের স্কোয়াডে ৪ পেসার দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। অন্যদিকে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে বাংলাদেশ কয়জন পেসার নিয়ে মাঠে নামবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।
কিন্তু বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ইঙ্গিত দিয়েছেন ৪ পেসার নিয়েই রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে টাইগাররা। তবে টেস্টে স্পিনাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অস্বীকার করছেন না এই পাকিস্তানি কোচ।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘বাংলাদেশের একটি ভালো ব্যাপার হচ্ছে দলে এখন বেশ ভালো পেসার রয়েছে। অনুশীলনে আপনারা দেখবেন এখানে ভালো ৪-৫ জন পেসার রয়েছে। ফলে আমি মনে করি পেসাররা ঠিক দিকেই এগোচ্ছে। হয়তো এখানে কিছুটা সময় লাগবে। তারা যদি শিখতে থাকে এবং নিজেদের ওপর বিশ্বাস রাখে, তাহলে আশা করছি, তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে।’
বাংলাদেশের ক্রিকেটে চার পেসার খেলানোর ঘটনা বেশ বিরলই বলা চলে। ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ পেসার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। এবার তেমনটা হলে বাংলাদেশের ক্রিকেটে তৈরি হবে বিরল নজির। এক সঙ্গে খেলতে দেখা যেতে শরিফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। দলে আছেন আরেক পেসার তাসকিন আহমেদও। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন এক বছরের বেশি সময় আগে।
তাসকিন গত বছর বিপিএলের সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই কাঁধের চোটের সঙ্গে লড়ছেন এই পেসার। তিনি খেলবেন পাকিস্তান শাহীন্সের বিপক্ষেও। এরপর দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দেবেন। তাসকিনকে যে প্রথম টেস্টে পাওয়া যাবে না সে কথা আগেই জানিয়েছেন নির্বাচকরা। ফলে প্রথম টেস্টে অভিজ্ঞ এই পেসারকে মিস করতেই পারে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)