ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

শেষ হলো বাংলাদেশ ও পাকিস্তানের ৩য় দিনের খেলা, দেখেনিন ফলাফল

২০২৪ আগস্ট ১৫ ২১:৫১:৪৭

শেষ হলো বাংলাদেশ ও পাকিস্তানের ৩য় দিনের খেলা, দেখেনিন ফলাফল

সফরকারী বাংলাদেশ ‘এ’ ও পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’) মধ্যকার প্রথম চারদিনের ম্যাচের তৃতীয় দিন (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বুধবার (১৪ আগস্ট) দ্বিতীয় দিনের খেলা শেষে সফরকারী বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ৬ উইকেটে ২৪৫ রানের লিড নিয়েছে পাকিস্তান শাহীন।

প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ১২২ রানের জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষে ৯০ ওভারে ৪ উইকেটে ৩৬৭ রান করেছে পাকিস্তান শাহিনস। দলের পক্ষে ওমর আমিন ১৭৭ রান, সৌদ শাকিল ৭৬ রান, মোহাম্মদ হুরায়রা ৩৯ রান করেন। সাদ খান ৩১ ও কামরান গোলাম ২০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ ‘এ’ দলের হাসান মুরাদ ৪৯ রানে ২ উইকেট এবং তানজিম হাসান ও নাঈম হাসান ১টি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশ ‘এ’ প্রথম দিনে ১২২ রানে অলআউট হয়। দলের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জাই ১১৬ বল খেলে ৯টি চারের সাহায্যে করেন ৬৫ রান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ