ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়া এসিটি কমেটস এর ম্যাচ, দেখেনিন ফলাফল
অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে ছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। তাদের চতুর্থ ম্যাচে, জিসান-রিপন্ডের দক্ষতার জন্য এইচপি দল এসিটি কমেটসকে পরাজিত করে জয়ের পথে ফিরেছে।
এসিটি কমেটস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি করতে পারেনি। জবাবে বাংলাদেশ এইচপি ২০ বল বাকি থাকতে ছয় উইকেটে জয়ী হয়।
এসিটি কমেটস টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই দলকে সাফল্য এনে দেন রিপন মণ্ডল। ৮ বলে ৮ রান করা ইসম রহমানকে ফেরত পাঠিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে এসিটি কমেটস কিছুটা ধরে রাখার চেষ্টা করেছিল। ৩৪ বলে আসে ৩৪ রান। এই জুটি ভাঙলেন রকিবুল হাসান। রাকিবুলের বলে এলবিডব্লিউ আউট হন টাইলার ফন লুইন।
দুই ওপেনার আউট হওয়ার পর রানের চাকা সচল রাখতে পারেনি দলটি। ৮৮ থেকে ১০৮ রান, এই ২০ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় দল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করতে পারে। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন মিকি ম্যাকনামারা।
বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন রিপন। চার ওভারে ১২টি ডট বলে মাত্র ২৬ রান খরচ করেন তিনি। আবু হায়দার রনিও চার ওভারে ২৬ রান দিয়ে ১২টি ডট ও দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন রাকিবুল ও রাব্বি।
লক্ষ্য তাড়া করতে গিয়ে দারুণ শুরু করে বিসিবি এইচপি। তানজিদ হাসান তামিম ও জিসান আলম ৩১ বলে ৫১ রানের উদ্বোধনী জুটি গড়েন। ১৫ বলে ১৮ রান করে আউট হন তামিম। অপর প্রান্তে ঝড় তোলেন জিসান আলম। তার ব্যাটিংয়ে ১৩তম ওভারে সেঞ্চুরি পেরিয়ে যায় বাংলাদেশ এইচপি। ৩৫ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন জিসান।
শেষ পর্যন্ত বাংলাদেশ এইচপির জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক আকবর আলী ও শামীম পাটোয়ারী। এইচপি দল 6 উইকেট এবং 20 বল বাকি থাকতে জিতেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)