ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

এইমাত্র পাওয়াঃ তামিমকে ফেরাতে অলআউট অ্যাকশনে বিসিবি, যেকোনো সময় বরখাস্ত হাথুরু

২০২৪ আগস্ট ১৪ ১৭:৪১:৫৩

এইমাত্র পাওয়াঃ তামিমকে ফেরাতে অলআউট অ্যাকশনে বিসিবি, যেকোনো সময় বরখাস্ত হাথুরু

তামিম ইকবালের বিদায় আর হাথুরু সিংহের বিদায় যে এক সাথে বাঁধা তা সবাই জানে। হাথরু কীভাবে তামিমের ওপর চাপ সৃষ্টি করেন এবং তাকে কাঁদিয়েছিলেন তা এখন ওপেন সিক্রেট। ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন তামিম চোখের জলে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। ভাবুন একজন পেশাদার ক্রিকেটার বা খেলোয়াড় কতটা কষ্টে এমনভাবে কাঁদতে পারেন।

এরপর ওয়ানডে বিশ্বকাপে তামিমের ফেরা নিশ্চিত হলেও হাথুরুর প্রভাবে তার আর ফেরা হয়নি। তিনি বিসিবিকে এমন পর্যায়ে নিয়ে গেছেন যেখানে তিনি সবাইকে একাই নিয়ন্ত্রণ করছেন। কিন্তু এখন তার সব দালালি শেষ। সব খবরদারি আজ শেষ। কারণ দেশে পরিবর্তনের হাওয়া বইছে। হাওয়া পালা বদল শুরু হয়েছে বিসিবিতেও। যে কোনো সময় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে বলে মনে হচ্ছে।

তাই তামিমের ফেরার কোনো বাধা নেই আর। কারণ এই হাথুরের কারণেই তামিম অবসর নিয়ে বাংলাদেশ ক্রিকেট ছেড়েছেন। তামিমকে ফিরিয়ে আনতে বিসিবি সব রকম চেষ্টা করছে।

এর আগে তামিমকে ফিরিয়ে আনার দায়িত্ব ছিল বিসিবি বস পাপনের ওপর। তিনি তামিমের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তিনি আর নেই। তাই তামিমকে তার জায়গায় ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন বিসিবির সব পরিচালক ও কর্মকর্তারা। তামিমের সঙ্গে কথা বলতে চান বিসিবির প্রধান নির্বাচক নিজেই।

আর যতদূর জানা যায়, তামিম বিসিবির কাছে ফিটনেস প্রশিক্ষক থেকে অনুশীলন পর্যন্ত সব সুযোগ-সুবিধা চেয়েছেন। আর বিসিবি একজন ক্রিকেটারকে তখনই এসব সুবিধা দেয় যখন সে জাতীয় দলের রাডারে থাকে। তাই তামিমের প্রত্যাবর্তন সময়ের ব্যাপার মাত্র।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন তামিম। তবে তার আগে ফিটনেস ফিরে পেতে বা ছন্দ ফিরে পেতে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি ম্যাচ খেলতে হবে তামিমকে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ