ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টান টান উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ম্যাচ, দেখেনিন ফলাফল
অস্ট্রেলিয়ায় টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। ৯ দলের টপ এন্ড সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর পরের দুই ম্যাচে হেরেছে আফিফ-তামিমরা। আগের দিন তাসমানিয়া টাইগার্সের কাছে ৫ উইকেটে হারার পর আজ (১৪ আগস্ট) এইচপি অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ৮ উইকেটে হেরেছে।
অস্ট্রেলিয়ার ডারউইনে টস হেরে প্রথমে ব্যাট করতে আসা এইচপি দল মাত্র ১৪৭ রান তুলতে সক্ষম হয়। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের ব্যাটসম্যানদের তেমন বেগ পেতে হয়নি। ১৪ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিক দল।
প্রথমে ব্যাট করতে আসা বাংলাদেশের এইচপি দল ছিল তার পুরনো ছন্দে। শুরু থেকেই উইকেট বিলিয়ে দিয়ে আসে তারা। ৩.৫ ওভারে স্কোরবোর্ডে ২৩ রান যোগ করে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। একে একে প্যাবিলিয়নে ফেরেন তানজিদ হাসান তামিম, পারভেজ হুসেইন ইমন ও আফিফ হোসেন ধ্রুব। মিডল অর্ডারে খুব একটা ভালো পারফর্ম করছেন না আফিফ হোসেন। সিরিজের উদ্বোধনী ম্যাচে শূন্য রানে আউট হন তিনি। পরের ম্যাচে ১০ রান এবং আজকের ম্যাচেও ২ রান করেন।
প্রথম দুই ম্যাচে রান করেন ওপেনিং ব্যাটার পারভেজ হোসেন ইমন। কিন্তু আজকের ম্যাচে মাত্র ৮ রানে আউট হন তিনি। তিনি প্রথম ম্যাচে মেলবোর্নের বিপক্ষে ৬৯ রান করেন এবং দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে ৩৯ রানে অপরাজিত থাকেন। যেখানে ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান টানা তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন।
শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। পরে আকবর ও শামীম হোসেন সেই বিপর্যয় সামাল দেন। আকবর ৩৫ বলে ৩৬ ও শামীম হোসেন ৩২ বলে ৪২ রান করেন। শেষ পর্যন্ত ৭ বলে ১৬ রান করেন মাহফুজুর রহমান। শেষ পর্যন্ত ১৪৭ রান তুলতে পারে বাংলাদেশ এইচপি দল।
লক্ষ্য তাড়া করতে গিয়ে অ্যাডিলেডের ওপেনার উইন্টার বোলার্ডকে এককভাবে ব্যাট করতে বাধ্য করেন। ৫৪ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। পরে ৮ উইকেটে জয় পায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন রিপন মন্ডল ও আবু হায়দার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)