ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেটারদের প্রাইজমানি না দেয়ার পিছনে যাদের কে দোষ দিল বিসিবি
ভারত বিশ্বকাপ শেষ হয়েছে অনেক আগে অথচ তার পাওনা টাকা এখনো ক্রিকেটাররা না পাওয়ায় চলছে নানা ধরনের আলোচনা সমলোচনা। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো ক্রিকেটারদের ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি দেয়নি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিসিবি।
আইসিসি নিয়ম অনুযায়ী ৫০ দিনের মধ্যে খেলার পুরস্কারের অর্থ ক্রিকেটারদের মধ্যে পরিশোধ বলা হয়েছে। ভারত বিশ্বকাপের গত নভেম্বরে শেষ হওয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ দল। বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের জন্য US$100,000 এবং গ্রুপ পর্বে দুটি ম্যাচ জেতার জন্য US$40,000 করে মোট US$80,000 পাবে। কিন্তু বিশ্বকাপের প্রায় ৯ মাস পার হলেও টাকা পাননি ক্রিকেটাররা- এমনই অভিযোগ দেবব্রত পালের।
এ ব্যাপারে কথা বললে বিসিবি এই অভিযোগ প্রত্যাখ্যান করে। তারা এক বিবৃতিতে বলেছেন যে, ‘বিসিবি স্পষ্ট করতে চায় য, ইচ্ছাকৃত বা বোর্ডের অবহেলার কারণে (প্রাইজমানি দিতে) বিলম্ব হচ্ছে, বিষয়টি এমন নয়। মূলত ক্রিকেট বিশ্বকাপের মতো আন্তর্জাতিক বড় ইভেন্ট শেষ হওয়ার পর আইসিসির কাছ থেকে সে টাকা পেতে কয়েক মাস লেগে যায়।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ শেষ হয়েছে নভেম্বরে। এরপর বিসিবি দ্রুতই আইসিসির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে। তবে কর সংক্রান্ত ও অন্যান্য সমস্যার কারণে টাকা বিতরণ প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। এ ধরনের প্রশাসনিক বাধা যে শুধু বিসিবির জন্য, এমন নয়। অন্য অংশগ্রহণকারী দেশগুলোও এটির সম্মুখীন হয়েছে।’
আর এটাও বলা হয়েছে যে টাকা আইসিসি দিতে দেরি করছে, সেজন্য ক্রিকেটাররা টাকা পায়নি।
বিসিবি এটাও জানিয়েছে, সকল আনুষ্ঠানিকতা আপাতত শেষ। কয়েক সপ্তাহের মধ্যে প্রাইজমানি পাওয়ার আশা করছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)