ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে জানা গেল বিসিবির সভাপতি কোথায় আছেন
ব্যাপক বিক্ষোভের মুখে আওয়ামী লীগ চেয়ারপারসন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। আকস্মিক এ পরিস্থিতির কারণে দলটির কেন্দ্রীয় নেতারা নানা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। শুধু তাই নয় বাদ যাননি খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আত্মগোপনে রয়েছেন। বিসিবি পরিচালক খালিদ মাহমুদ সুজন জানান, বোর্ড সভাপতি কোথায় আছেন।
১৩ আগস্ট গতকাল মঙ্গলবার বিসিবির অন্যতম এই পরিচালক আবাহনী ক্লাবে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে পাপনের সঙ্গে যোগাযোগের বিষয়ে সুজন বলেন, ‘না, উনার সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারব না। যদি যোগাযোগ হয় তাহলে বিভিন্ন বিষয়ে কথা বলতে হবে।’
এছাড়া নিরাপত্তা ইস্যুতে দেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা। তবে, সুজন মনে করেন পাপনের অনুপস্থিতিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সুজন বলেন, ‘এখন পাপন ভাই নেই, যদিও এখনও উনি সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়ে। উনি সিদ্ধান্ত নেবেন। বলে দিয়েছেন কী করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই। এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে, বিশ্বকাপটা হবে কি না এটাও তারা সিদ্ধান্ত নেবে।’
এদিকে বিসিবির সভাপতি হিসেবে পাপন দায়িত্ব নেন ২০১২ সালে। প্রথমে তিনি আইসিসির ধরাবাধার কারণে ২০১৩ সালের অক্টোবরে সভাপতি হন বিসিবির পরিচালকদের ভোটে নির্বাচিত হয়ে। পরপর দুটি নির্বাচনে নির্বাচিত হয়ে এখনও পাপনই কাগজে কলমে বিসিবির সভাপতি আছেন। দেশের ক্রিকেটকে প্রায় একযুগ ধরে নিয়ন্ত্রণ করে আসছিলেন পাপন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)