ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবকে তিন নম্বর মহাবিপদ সংকেত দিলেন ক্রিকেট সংগঠক
পরিবর্তনের হাওয়া লেগেছে সব ক্ষেত্রেই। এর ব্যতিক্রম নয় ক্রীড়া ক্ষেত্রেও। তারই ধারাবাহিকতায় আজ আবার নতুন করে মানববন্ধন করেন ছাত্র-জনতা। সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মিরপুর স্টেডিয়ামের সামনে বিশাল মানববন্ধন করা হয়। তাদের যোগ্য সংগঠকদের সাথে ক্রিকেট আয়োজন করতে বলা হয়। ওই দিনই তিনি সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। অন্যথায় তাকে মিরপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান ও পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করছেন এর জন্য উত্তল গোটা ক্রিকেট বোর্ড। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। সেখানে সর্বস্তরের মানুষের উপস্থিতি থাকলেও বিএনপিপন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল বেশি। যার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক।
সবার চাওয়া-পাওয়া প্রায় একই। বিসিবির বর্তমান বোর্ডের পদত্যাগ দাবি করেন। আমিনুল দাবি করেন, বিসিবিকে যোগ্য সংগঠক দ্বারা পরিচালনা করা উচিত, নির্দিষ্ট দল ও মতের লোকদের দ্বারা নয়।
সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, গত ১৭ বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যেমে এটাকে ধ্বংস করে ফেলেছে। এটা দুর্নীতির একটি আখড়া বানিয়ে ফেলেছে। আমাদের দাবি এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করবেন।
বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ লোককে বিসিবির ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তবে ভেতরে অবস্থান নেন কয়েকজন আয়োজক। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী সতর্ক অবস্থানে ছিলো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আমিনুলের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন।
আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফরম্যাট করে আইসিসির যে নিয়ম রয়েছে তার আলোকে নির্বাচন করে নতুন একটি গভর্ণিং বডি দাবি করছি। এর মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে সেটা আমরা প্রত্যাশা করি। নতুন যারা দায়িত্ব নেবে তাদের মাধ্যমে পরবর্তীতে উন্নমূলক কাজ পরিচালিত হবে।
সাকিব আল হাসানের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছিল বিক্ষোভের আলোচ্যসূচিতে। অন্যথায় তাকে মিরপুর স্টেডিয়ামে প্রবেশ না করার হুমকি দেওয়া হয়।
একজন প্রতিবাদকারী বলেন, তাকে (সাকিব) প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তারপর আমরা তাকে ক্রিকেট মাঠে ঢুকতে দিব। তা না হলে সাকিবকে আমরা কেউ মাঠে ঢুকতে দেব না। আরেকজন বলেন, যারা সুবিধাবাদি তাদের কাছে প্র্যাকটিস করলেই একজন ছেলে এডজ লেবেল খেলতে পারবে বা জেলা চ্যাম্পিয়নশিপ বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে পারবে। এদেরকে হটিয়ে জেলা ক্রিকেট লিগগুলোকে ফেরানো।
এছাড়া বিভিন্ন ক্লাব ও জেলা সংগঠকদের ব্যানারও ছিল বিক্ষোভের আলোচ্যসূচিতে। তাদেরও ঐ একই দাবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)