ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে বিসিবি পরিচালকদের পদত্যাগের দাবিতে বিশাল মানববন্ধন
কোটা আন্দোলনের জের ধরে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া বইছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী পরিষদের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে মানববন্ধন করেন সাবেক ক্রিকেটার, ফুটবলার ও সংগঠকরা।
সে সময় অনেক ক্রীড়া অনুরাগী এই দাবির সঙ্গে একমত পোষণ করেন। এ সময় বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনসহ বিসিবি পরিচালকদের পদত্যাগ দাবি করে।
সরকারি চাকরিতে কোটা আন্দোলনের ইস্যুতে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে পদত্যাগ মিছিল। তাদের কেউ কেউ চাপের মুখে পদত্যাগ করছেন। আবার কেউ কেউ নিজের ইচ্ছে পদত্যাগ করছে। বিসিবির নির্বাহী বোর্ডের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ।
আন্দোলনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ আরও অনেকে।
আমিনুল ইসলামের দাবি দলীয় পরিচয়ে নয়, সাবেক ক্রীড়াবিদ হিসেবে মানববন্ধনে যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী দুঃশাসনে পরিচালিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অযোগ্য, অদক্ষ ও দুর্নীতিবাজ সকল পরিচালকদের অপসারণ ও পদত্যাগের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)