ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশ দলের একাদশ

২০২৪ আগস্ট ১৩ ১৪:৫০:২০

আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন বাংলাদেশ দলের একাদশ

প্রথম চারদিনের ম্যাচে আজ ইসলামাবাদে স্বাগতিক পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান জাতীয় দলের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে ম্যাচ অনুশীলনের জন্য বাংলাদেশ 'এ' স্কোয়াডে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে।

বাংলাদেশ টেস্ট দলের আইকন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো খেলোয়াড়রা প্রথম চার দিনের ম্যাচ খেলবেন। দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার পর তাদের ছন্দে ফিরিয়ে আনার ম্যাচ হবে এটি।

এছাড়াও গাজী আশরাফ হোসেন লিপুর অধীনে নির্বাচক প্যানেল এই সিরিজের অন্য কোন খেলোয়াড় টেস্ট দলে জায়গা পেতে পারে তাও খতিয়ে দেখবে তারা।

বাংলাদেশের দ্বিতীয় স্তরের দল হিসেবে পরিচিত 'এ' দলটি ৬ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাদের সফর বিলম্বিত হয়।

সফর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উভয় বোর্ড আলোচনার মাধ্যমে কর্মসূচিতে পরিবর্তন আনে। ১০ আগস্ট পাকিস্তানে পৌঁছানোর পর, বাংলাদেশ 'এ' দল পাকিস্তান 'এ' দলের বিপক্ষে মাঠে নামার আগে দুই দিন অনুশীলনের সুযোগ পায়।

সংশোধিত সময়সূচী অনুযায়ী, দ্বিতীয় চার দিনের ম্যাচটি ২০-২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২৬, ২৮ ও ৩০ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ইতোমধ্যে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মোমনিুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ