ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা করলো নতুন ক্রিড়া উপদেষ্টা
এ মাসের শেষ দিকে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে (বিসিবি)। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দলে রেখেছেন নির্বাচকরা।
পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ১৩ আগস্ট ঢাকা থেকে রওনা দেবে বাংলাদেশ দল। ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে চার দিন আগেই সেখানে যাবে নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তান সিরিজের দলে সাকিবসহ সিনিয়র ক্রিকেটারদের রাখার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছি। এটা ভারসাম্যপূর্ণ স্কোয়াড। মুশফিক, মুমিনুল এবং সাকিব মিলে ২১৬ ম্যাচ খেলেছে; এই অভিজ্ঞতার কোনো বিকল্প নেই।’
১৬ সদস্যের দলে পাঁচজন পেসার রাখার কারণ জানিয়ে লিপু যোগ করেন, ‘তাসকিন শুধু দ্বিতীয় টেস্টে খেলবে। এই বিষয়টি বিবেচনায় রেখেই পাঁচজন পেসার নেওয়া হয়েছে।’
ক্রিকেটারদের নির্ধারিত সময়ের চারদিন আগে পাকিস্তানে যাওয়ার বিষয়ে নির্বাচকের মত, ‘পাকিস্তান কঠিন প্রতিপক্ষ। লাহোরে আমরা অনুশীলনের জন্য বেশি সময় পাব, এটা আমাদের জন্য ভালো। এছাড়া যেসব ক্রিকেটাররা এখন এ দলের সঙ্গে পাকিস্তানে রয়েছে, ওই কন্ডিশনে তাদের অভিজ্ঞতাও বেশ কাজে লাগবে।’
উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ৩০ আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
পাকিস্তান সফরের বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)