ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব, মাশরাফিকে নিয়ে কড়া মন্তব্য করলেন সোহান, যা রীতিমত ভাইরাল
মাশরাফি ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য হন, যখন তিনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সে বছর সংসদ সদস্য নির্বাচিত হন একইভাবে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসানও। এই দুই ক্রিকেটারই ক্রিকেট খেলার সময় রাজনীতিতে প্রবেশের জন্য প্রচুর সমালোচিত হয়েছেন।
সাম্প্রতিক ছাত্র আন্দোলনে মুখে পড়ে শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগ অবরুদ্ধ হয়ে পড়ে। সেই সাথে পার্লামেন্টও ভেঙে পড়ে। আন্দোলনের শুরু থেকেই ছাত্রদের পক্ষে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এবার ক্রিকেটারদের রাজনীতি নিয়ে মুখ খুললেন তিনি। আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সোহান। ক্রিকেট ও রাজনীতি একসঙ্গে না চালানোর আহ্বান জানান তিনি।
সোহান বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’
সোহান মনে করেন ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়দের জায়গা নয়, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিগতদের বোর্ডে না আসাই ভালো।’
এছাড়া অন্তবর্তী সরকারের নতুন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রিকেট বোর্ডে বাজছে পালাবদলের সুর। নতুন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই আলোচনায় ছিল বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলো কীভাবে পরিবর্তন আসবে। যদিও খুব সংক্ষেপে জানালেন এসব ব্যাপারে আরও খানিক আলোচনা দরকার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির সঙ্গেই আগে আলাপ করতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)