ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব সরাসরি বাংলাদেশে না এসে পাকিস্তানে যাওয়ার আসল কারণ জানা গেল
চলতি ২১ আগস্ট ও ৩০ আগস্ট পাকিস্তানের বিপক্ষে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই দলে সাকিব আল হাসানও খেলতে যাচ্ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন না করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন সাকিব আল হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারণে সংসদ সদস্য পদ হারানোর পর সাকিবকে এবার দেশের ক্রিকেট দল থেকে আজীবন বহিষ্কারের দাবি উঠেছে। এমতাবস্থায় পাকিস্তান সিরিজে সাকিব খেলবেন না কি না, সেই প্রশ্নই ছিল স্বাভাবিক। কিংবা সাকিবকে দলে রাখা হবে কি না। এমনই এক প্রশ্নের উত্তর পাওয়া গেছে। নির্বাচকরা সাকিবকে দলে রেখেছেন, যা এখন বিসিবির অনুমোদনের অপেক্ষায়। বিসিবির সবুজ সংকেত পাওয়া মাত্রই আমেরিকা থেকে দুবাই হয়ে পাকিস্তান দলে যোগ দেবেন সাকিব।
সাকিবের দলে থাকা নিয়ে নির্বাচক প্যানেলের এক সদস্য জানালো যে, ‘যে আন্দোলন হয়েছে, সেটি মেধার জন্য। আর সাকিব যদি দলে সুযোগ পান, সেটি মেধার কারণেই পাবেন। আমার কাছে মনে হয় এটি বড় সমস্যা হওয়ার কথা নয়। কে কোথায় রাজনীতি করবে, সেটি একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সাকিবকে রেখেই দল দিয়েছি, এখন বোর্ড অনুমোদন করলে সাকিব পাকিস্তান সিরিজ খেলবে।’
এছাড়া দেশের খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম সাকিবের পাকিস্তান সিরিজে খেলা নিয়ে কোনো সমস্যা দেখছেন না। গতকাল সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘নির্বাচকরা যদি চায় সাকিব খেলবে, না চাইলে খেলবে না। জাতীয় দলে খেলতে একজন ক্রিকেটারের যেসব শর্ত পূরণ করতে হয়, সেসব যদি সে (সাকিব) পূরণ করে, তাহলে দলে থাকতে তার কোনো সমস্যা থাকার কথা না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)