ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামিকাল পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণা করবে নতুন ক্রিড়া উপদেষ্টা, সাকিবের খেলা নিয়ে রয়েছে শংকা
সরকারের পদত্যাগ, বোর্ড চেয়ারম্যানসহ অনেক পরিচালকের অনুপস্থিতি, বিসিবি চত্বরে রাজনৈতিক পদযাত্রা- গত ৫ দিন ধরে দেশের ক্রিকেট মহলে বেশ অস্থিরতা চলছে। শেখ হাসিনার বিদায়ের পর নতুন অন্তর্বর্তী সরকার গঠন ও কার্যকারিতা শুরু হলেও দেশের ক্রিকেট এখনও শান্ত হয়নি। এদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি ঘনিয়ে আসছে।
২১ শে আগস্ট থেকে পাকিস্তানে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। বর্তমান অস্থিরতার মধ্যেই বাংলাদেশ দলকে দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই অনুরোধে সাড়া দিয়েছেন বিসিবির বর্তমান নীতিনির্ধারকরাও। বাংলাদেশ দল ১৭আগস্টের পরিবর্তে ১২ আগস্ট দেশ ছাড়বে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে বিসিবি। সাকিব আল হাসান দলে থাকবেন কি না তা নিয়ে চলছে আলোচনা। সম্প্রতি বিলুপ্ত জাতীয় সংসদে মাগুরা-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন সাকিব। তার দলের প্রায় সব সাংসদই নিজেদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গেছেন। ক্যামেরার সামনে শুধু শাকিবকেই দেখা গেছে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ব্যস্ত তিনি।
তবে বিসিবি সূত্রে ঢাকা পোস্ট জেনেছে দলে থাকছেন সাকিব। এখন শেষ পর্যন্ত সাকিব নিজেও দেশের হয়ে খেলতে আগ্রহী কি না সেটাই দেখার বিষয়। বোর্ড তার খেলা নিয়ে কথা বললেও বাকি সিদ্ধান্ত সাকিব নিজেই নেবেন।
গত বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা ও খেলা নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের সহকারি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘দেখুন সাকিব আল হাসানের ১২ই আগস্ট পর্যন্ত এনওসি আছে। উনার ১৩ই আগস্ট দেশে আসার কথা, আমাদের কাছে রিপোর্ট করার কথা।তার সাথে যোগাযোগ করব এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।’
নাফীস আরও বললেন, ‘একটা প্রশ্ন হচ্ছে সাকিব আল হাসান অ্যাভেলেবল আছেন কি না আরেকটা প্রশ্ন হচ্ছে উনি সিলেক্টেড হচ্ছেন কি না। আমার মনে হয় সামগ্রিক পার্থক্যটা আমরা সবাই বুঝি। ওটার ওপর ডিপেন্ড করে আমরা আমাদের এক্টিভিটিস আছে সেভাবে পরিচালনা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)