ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিসিবির কাছে কঠিন প্রশ্ন ছুড়ে দিলেন বিজয়; জানতে চান এর উত্তর
স্বৈরশাসক হিসেবে পরিচিত শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর পরই দেশে একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে। ব্যতিক্রম নেই বাংলাদেশ ক্রিকেটেও। একের পর এক ক্রিকেটার তার দীর্ঘদিনের মনের ভিতর জমে থাকা ক্ষোভ প্রকাশ করছেন।
অনেকের মতো এবার মুখ খুললেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। যেখানে স্বচ্ছতা নেই সেখানে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিসিবিকে আহ্বান জানান বিজয়। এটি বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে বলেও মনে করেন এই ওপেনার।
বিজয় বলেন, ‘আসলে স্বচ্ছ থাকাটা খুবই জরুরি সবার ক্ষেত্রে, আমি কেন দলে আছি, কেন বাদ পড়ছি, কোথায় খেলছি বা আমার সুযোগ-সুবিধা কতটুকু হচ্ছে, আমি কতটুকু পাচ্ছি। এই জিনিসগুলো প্রশ্নবিদ্ধ থাকে যেগুলা আমরা সবাই চাই প্রশ্নটা সরে যাক, উত্তরটা আমরা প্রাপ্য।’
এই ব্যাটার বলেন, ‘আমি মনে করি ক্রিকেট বোর্ড সর্বাত্মক চেষ্টা করেছে আমাদের সহযোগিতা করার জন্য। ভবিষ্যতেও যারা দায়িত্বে আসবে তারাও সহযোগিতা করবে। অবশ্যই একটা জায়গায় গ্যাপ থেকে যায়, গ্যাপগুলো পূরণ করে এগিয়ে যাব এটা আমরা সবাই আশা করব।’
দেশের ক্রিকেটে বড় পরিবর্তনের সুযোগ দেখছেন বিজয়। তিনি বলেন, ‘ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে পরিবর্তন করার সুযোগ আছে আমি মনে করি। আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। কোন কিছুই দুইদিনে-পাঁচদিনে সম্ভব না, এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব। কিন্তু আমরা সবাই আশা করি, প্রতিটা মানুষ আশা করে প্রথমে সাধারণ মানুষ, জনগণ।’
‘ক্রিকেট খেলোয়াড়, ব্যবসায়ী, চাকুরিজীবী বা যেই হই না কেন বা সাংবাদিক বা যে পেশাতেই থাকি না কেন। আমার কাছে মনে হয় সবার আগে আমরা জনগণ। অবশ্যই আমাদের অধিকার আছে যেটা আমরা প্রাপ্য। আমরা সবাই চাইবো সবকিছু গোছানোভাবে এগিয়ে যাক, ক্রিকেট বোর্ড প্রতিটা জায়গায় যেন সুবিধা পাই। দেশটা সবাই মিলে যেন আমরা এগোতে পারি।’-যোগ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)