ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে বিশ্বরেকর্ড করলো শ্রীলঙ্কা
ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ ড্র হয়েছিল। পরের ম্যাচে লঙ্কানরা ভারতকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। এমন পরিস্থিতিতে সিরিজ বাঁচাতে শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না ভারতের। রোহিত শর্মা ও বিরাট কোহলি তা করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে ১১০ রানে জয় নিয়ে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৮ রান করে শ্রীলঙ্কা। জবাবে ২৬ ওভারে ১৩৮ রানে আউট হয় ভারত। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিক দল।
২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল রোহিত শর্মা। কিন্তু অন্যদিকে শুভমান গিল ধীরগতিতেই ছিলেন। পঞ্চম ওভারের তৃতীয় বলে তিনি যখন আউট হন, তখন ভারতের স্কোর ছিল ৩৭ রান। রোহিতও বেশিক্ষণ টিকতে পারেননি।
দুই ওপেনারের বিদায়ের পর একটানা উইকেট হারাতে থাকে ভারত। টপ অর্ডারে কেউ ভালো স্কোর করতে পারেনি, মিডল অর্ডারে কেউ টিকতে পারেনি। রোহিতের ২০ বলে ৩৫ রানের ইনিংসটি ভারতের সর্বোচ্চ স্কোর।
ভারতের ইনিংসের মেরুদন্ড ভেঙে দেন দুনিত ভেল্লালাগে। ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২৭ রানে ৫ উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটি নিশাঙ্ক ও আভিস্কা ফার্নান্দো করেন ৮৯ রান। ৬৫ বলে ৪৫ রান করে নিশাঙ্ক ফেরার পর কুশল মেন্ডিসের সঙ্গে ৮২ রান যোগ করেন আভিস্কা।
এর পর ইনিংসে ধস নামে শ্রীলঙ্কা। ২৮ রানে ৫ উইকেট হারায় তারা। যার শুরু আভিস্কার উইকেট দিয়ে। সেঞ্চুরি থেকে ৪ রান দূরে অভিষিক্ত রিয়ান পরাগের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। কুশল মেন্ডিস (৮২ বলে ৫৯ রান) অবশ্য ধরে রাখেন এবং কামিন্দুর সাথে দ্বিতীয় মেন্ডিস শ্রীলঙ্কাকে ২৫০ এর কাছাকাছি নিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)