ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাকিস্তান সফরের জন্য নতুন সূচি প্রকাশ করল বিসিবি

২০২৪ আগস্ট ০৭ ১৯:৫৬:০০

পাকিস্তান সফরের জন্য নতুন সূচি প্রকাশ করল বিসিবি

৬ আগস্ট বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পরিস্থিতি ছিল অস্বাভাবিক। যার কারণে সময়মতো যেতে পারেননি ক্রিকেটাররা।

বুধবার (৭ আগস্ট) বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরের নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি ঘোষিত নতুন সূচি অনুযায়ী, ১০ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। দুই দিনের অনুশীলনের পর ১৩ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। এরপর ২০ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ২৬ আগস্ট তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। সারাদিনের অনুশীলনের পর ২৮ আগস্ট দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুই দলই। সিরিজের শেষ ম্যাচটি হবে ৩০ আগস্ট। সবগুলো ম্যাচই হবে ইসলামাবাদে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ