ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমরুল কায়েসের পর বিসিবিকে নিয়ে কড়া মন্তব্য করে সবাইকে তাক লাগিয়ে দিলেন রুবেল
সুদীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদল দেখছে বাংলাদেশের মানুষ। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিবাদে গত সোমবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে দেশত্যাগ পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বিদায়ের ২৪ ঘণ্টা পর জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়। এরপর বিভিন্ন আখড়ায় নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একই অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বেও পরিবর্তনের দাবি জানিয়েছেন ক্রিকেটার রুবেল হোসেন। বিসিবির বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন তিনি। তিনি ক্রিকেট বোর্ডে রদবদলের দাবি জানিয়েছেন। এমনকী সেই তালিকায় রয়েছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের নামও।
গতকাল সোসাল মিডিয়ায় পোস্টে রুবেল বলেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারনে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।’
রুবেল অবশ্য এখানেই ক্ষান্ত হননি। বদল চেয়েছেন কোচের পদেও, ‘একইভাবে চান্ডিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’
এর আগে ব্যাটার ইমরুল কায়েসও জানান বিসিবির সংস্করণের কথা। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ এই ওপেনারের, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না।’
নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন। জানুয়ারিতে মন্ত্রীত্ব পাওয়ার মাত্র ছয় মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনিসহ আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীরা। ইতোমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাংচুরও করা হয়েছে বলে জানা গেছে। যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি। একইভাবে বিসিবি পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)