ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশে অনুষ্ঠিতব্য টি-২০ নারী বিশ্বকাপ নিয়ে বিশাল খারাপ খবর দিলো আইসিসি
ছাত্র আন্দোলনের প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলাপ-আলোচনা চলছে। বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে আইসিসি। আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কথাও ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ইএসপিএন ক্রিকইনফো-এর প্রতিবেদন অনুযায়ী বিকল্প ভেন্যুর সংক্ষিপ্ত তালিকায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। এই বছরের টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ ৩-২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন যে, বাংলাদেশের পরিস্থিতি ভালো করে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব সম্ভাবনার দরজা খোলা রাখা হচ্ছে। আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা উপদেষ্টাদের সাথে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সমস্ত অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের অগ্রাধিকার।
শুধু তাই নয় এদিকে বিশ্বকাপে নিতে যাওয়া ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সরকার বাংলাদেশে ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করেছে।
বিকল্প মাঠ নিয়ে কাজ শুরু করেছে আইসিসি। স্বল্প সময়ে বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম ভারত ও শ্রীলঙ্কা। তবে অক্টোবরে শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত জটিলতা তৈরি করতে পারে।
আইসিসি শেষবার ২০২১ সালে একটি বৈশ্বিক ইভেন্টের স্থান পরিবর্তন করেছিল। করোনভাইরাস মহামারীর কারণে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে স্থানান্তরিত হয়েছিল।
২০০৭ সালে বাংলাদেশে তৎকালীন সরকারের পতনের পর, জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন বোর্ড নিয়োগ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)