ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাশরাফীর বাড়িতে লুটপাট, পালিয়ে গেলেন বাড়ি থেকে
নড়াইল-২ সংসদীয় আসনের সংসদ সদস্য, সাবেক ক্যাপটেইন ও জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। অগ্নিসংযোগের আগে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও লুটপাট চালায়।
৫ আগস্ট সোমবার বিকেল ৫টার দিক থেকে বিভিন্ন এলাকা থেকে শত শত বিক্ষুব্ধ জনতা বিভিন্ন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মাশরাফি মোর্তজার বাড়ির সামনে অবস্থান নেয়। এর পর মাশরাফির দোতলা বাড়িতে লোকজন ঢুকে পড়ে। এসময় লোকজন ঘরবাড়ি ভাংচুর ও আসবাবপত্র লুট করে। এ ছাড়া বাড়িতে মাশরাফি ও তার পরিবারের দুর্লভ ছবি, ট্রফি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা মাশরাফির বাড়ির ২য় তলায় উঠে আলমারি ও অন্যান্য আসবাবপত্র লুট করে।
একবার বিক্ষুব্ধ জনতা মাশরাফির বাড়িতে লুটপাট করে এবং আগুন ধরিয়ে দেয়। আগুনে পুরো ভবনটি ছাই হয়ে যায়। ঘটনার সময় মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা বলাকা মুর্তজা বাড়িতে ছিলেন না। বাড়ির চাবি ছেলের কাছে রেখে তারা বাড়ির সামনের নিরাপদ স্থানে চলে যায়।
তারপর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও নিরাপত্তার কারণে ঘটনাস্থলে পৌঁছায়নি।
এ ছাড়া মাশরাফির প্রতিষ্ঠিত নড়াইল এক্সপ্রেস জিমেও অনেক ভাঙচুর ও লুটপাট চালায় আন্দোলনকারীরা। এ সময় বিক্ষুব্ধ জনতা জিমের মূল্যবান জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নীলু জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)