ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিব, মাশরাফি চুপ থাকলেও এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন: লিটন
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও জানমালের ক্ষয়ক্ষতির পর এবার নতুন মোড় নিয়েছে শিক্ষার্থীদের আন্দোলন। এবারে একদফা দাবি নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। এর আগে চলমান আন্দোলনে নৃশংস হত্যাকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা।
ছাত্র কোটা সংস্কার আন্দোলনকে শুরু থেকেই সমর্থন দিয়েছিল দেশের সব শ্রেণি-পেশার মানুষ। খেলার মাঠও রয়ে গেছে অচ্ছুত। শরিফুল, নুরুল হাসান সোহানসহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বার্তায় শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এবার মুখ খুললেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাসও।
গতকাল (শনিবার) বিচারহীনতার সংস্কৃতি নিয়ে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’
একই দিনে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র তারকা মাহমুদউল্লাহ রিয়াদও বার্তা দিয়েছেন। সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ অবশ্য সরাসরি কোনো পক্ষের কথা উল্লেখ করেননি। লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইন্ শা আল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’
জানিয়ে রাখি, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে শুরু হওয়া আন্দোলন প্রায় এক মাস ধরে চলছে। নয় দফা নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন এক দফায় পরিণত হয়েছে। যেখানে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। আন্দোলনের শুরু থেকেই নারী, শিশু ও ছাত্রসহ দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)