ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
গ্লোবাল টি-টোয়েন্টিতে ৩০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে সবাইকে তাক লাগিয়ে দিলেন শরিফুল
বাংলা টাইগার্স মিসিসাগার কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্রাম্পটন উলভসের বিপক্ষে খেলেছে। প্রথমে ব্যাট করে মাত্র ৭৯ রানে অলআউট হয় বাংলা টাইগার্স। জবাবে ব্র্যাম্পটন উলভস ৮ উইকেটে জয়ী হয়। শরিফুল ইসলাম ব্যাট হাতে দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করলেও বল হাতে কোনো সুবিধা করতে পারেননি। অন্যদিকে সাকিব আল হাসান ব্যাট থেকে রান পাননি এবং বোলিং করতেও আসেননি।
ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ টাইগার তারকা সাকিব আল হাসান। সাকিব আউট হয়ে গেলেন ১৭ বলে ৪ রানের ইনিংস খেলে। দলের দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই ও রাহমানুল্লাহ গুরবাজ ডাক মারেন এবং ড্রেসিংরুমে ফিরে যান।
মাত্র ৩ জন ক্রিকেটার – ইফতেখার আহমেদ, ডেভিড ভিসা এবং শরিফুল ইসলাম ইনিংসে দুই অঙ্কের কোটা ছুঁতে পেরেছেন। ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন ইফতেখার আহমেদ। ৯ বলে ১০ রান করেন ভিসা। শেষ পর্যন্ত ব্যাট হাতে ক্রিজে আসেন শরিফুল। তিনি ৪ বলে ১২ রানের একটি ইনিংস খেলেন। ১৩ ওভার শেষে বেঙ্গল টাইগারদের ইনিংস থেমে যায় ৭৯ রানে।
জবাব দিতে আসা ব্রাম্পটন উলভসের সামনে বলের সদ্ব্যবহার করতে পারেনি বাংলা টাইগাররা। বোলিং করতে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। আরেক টাইগার তারকা শরিফুল ইসলাম ৩ ওভার বল করে ২৫ রানে কোনো উইকেট নিতে পারেননি। ব্র্যাম্পটনের ব্যাটসম্যানদের বিশেষ আকর্ষণ ছিলেন ডেভিড ওয়ার্নার।
৩৩ বলে ৪৪ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন অধিনায়ক ওয়ার্নার। এর বাইরে বিউ ওয়েবস্টার ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন। ব্রাম্পটন ৫২ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতেছে। শরিফুল ব্যাট হাতে জ্বলে উঠলেও বল হাতে বিবর্ণ। ব্যাট হাতে ব্যর্থ সাকিব, একটা ওভারও করেননি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)