ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র পাওয়াঃ হঠাৎ বন্ধ হলো টাইগারদের অনুশীলন
গত মাসে চট্টগ্রামে শেষ হয়েছে লাল ও সবুজ দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এর আগে দুদিনের ম্যাচেরও আয়োজন করা হয়েছিল। দুই ম্যাচ শেষে শনিবার ঢাকায় ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। এর আগে সকালে মিরপাড়ের শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের ক্রিকেটারদের শক্তি পরীক্ষা হয়।
আগামীকালও অনুশীলন হওয়ার কথা ছিল। তবে সংরক্ষণ সংস্কার আন্দোলনের পাশাপাশি আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে অসহযোগ আন্দোলন। যার কারণে আগামীকালের অনুশীলন সেশন বাতিল করেছে বিসিবি। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র আগামীকালের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।
এর আগে আজ সকালে স্ট্রেংথ পরীক্ষা শেষে গণমাধ্যমকে বিসিবির ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, 'আমাদের তো গত কিছু দিন আগে বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ টেস্টিং ছিল তো ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে টোটাল ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে।’
এর আগে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। আগামীকাল রোববার থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে বলে এ তথ্য জানিয়েছেন আন্দোলনের সংগঠকরা।
উল্লেখ্য, আগস্টে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল। ২১ আগস্ট থেকে শুরু হওয়া দুটি টেস্ট ম্যাচের জন্য ক্রিকেটারদের বর্তমান অনুশীলন চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)