ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোটা আন্দোলন ইস্যুতে আশরাফুলের সোসাল মিডিয়ায় সুবিশাল স্ট্যাটাসে উত্তাল গোটা দেশ
ছাত্রদের কোটা আন্দোলনের কর্মসূচিতে সারাদেশ উত্তাল। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী, কুমিল্লাসহ সারাদেশে চলছে তীব্র আন্দোলন। এমনকি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরাও সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন করেছেন। শিক্ষার্থীদের পক্ষে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন দেশের অন্যতম সেরা ক্রিকেট তারকা মোহাম্মদ আশরাফুল।
শনিবার (৩ আগস্ট) আশরাফুল তার ব্যক্তিগত ফেসবুক পেজে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেন। তিনি চান দেশের বর্তমান সব সমস্যা দূর হোক।
আশরাফুল লেখেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আজ আপনি যতবড় ক্রিকেটার বা স্টারই হোন না কেন, আপনার দেশ, দেশের শিক্ষার্থী তথা তরুণ সমাজ সর্বোপরি দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আপনার অহংকার আর তাদের সাপোর্ট ও ভালোবাসাই আজ আপনি তারকা, মহাতারকা। অনেককেই দেখলাম শিক্ষার্থীদের হতাহতে, গ্রেপ্তারে ও মৃত্যুতে সহানুভূতি, সমবেদনা জানিয়ে পাশে থাকার ডিরেক্ট/ইনডিরেক্ট পোস্ট দিয়েছেন আমাদের ক্রিকেটাঙ্গন থেকে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও লেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, বড়বড় তারকারা যারা এখনো আপনাদের সাথে যুক্ত হন নাই তারা হয়তো বিশেষ অসুবিধার মধ্যেই আছেন। হয়তোবা যোগ দিবেন অতি দ্রুতই আপনাদের সাথে, আপনাদের নৈতিক আন্দোলনের সাথে। আমার ব্যক্তিগত অবস্থান, বৈষম্যবিরোধী ন্যায়ভিত্তিক চলমান ছাত্র আন্দোলনের (পরিস্কারভাবেই) পক্ষে আছি, ছিলাম ও থাকব ইনশাআল্লাহ। আমি চাই, শুধু কোটার বৈষম্য নয় বরং দেশে বিরাজমান সকল সংকট ও বৈষম্যে মুক্তি পাক।
নিজের সেই পোস্টে আশরাফুল আরও যোগ করেন, আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত ভাইদের প্রতি অনুরোধ নিরীহ কারো উপর অধিক বলপ্রয়োগ করবেন না। কারণ, আন্দোলনকারী শিক্ষার্থীরা আপনারই ছেলে-মেয়ে, ভাই-বোন, বা আপনার মতই অন্য কারো স্বজন। নিরপেক্ষ তদন্তের অধীনে যে বা যারাই খুন, হত্যাযজ্ঞ ও স্থাপনা ধ্বংসে নিয়োজিত ছিল তাদের সঠিক ও দ্রুতসময়েই দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হউক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)