ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশও
ভারত আগেই প্রশ্ন তুলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানের নিরাপত্তা চিন্তিত ভারতীয় ক্রিকেট বোর্ড। এ বার সেই সুর শোনা গেল বাংলাদেশের গলাতেও। পাকিস্তানে দল পাঠাবে কি না, তা ভাবছে শাকিব আল হাসানদের বোর্ড। দেশের সরকারের কাছে পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখার আবেদন করেছে তারা।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলতি মাসেই পাকিস্তানে দু’টি টেস্ট খেলার কথা বাংলাদেশের। ২১ জুলাই থেকে রাওয়ালপিন্ডি ও ৩০ জুলাই থেকে করাচিতে দু’টি টেস্ট রয়েছে। তার আগে সেখানকার নিরাপত্তা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সংবাদমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “আমরা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে চিন্তিত। পাক বোর্ড আমাদের জানিয়েছে যে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না। তার পরেও আমরা সরকারের কাছে আবেদন করেছি, সিরিজ়ের আগে এক জন নিরাপত্তা উপদেষ্টাকে সে দেশে পাঠাতে। তিনি নিরাপত্তা খতিয়ে দেখে জানাবেন।”
তবে পাকিস্তানে খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানাননি বাংলাদেশের কোনও ক্রিকেটার। জালাল বলেন, “ক্রিকেটারদের কোনও সমস্যা নেই। আমরা এশিয়া কাপের সময়েও পাকিস্তানে খেলেছি। আরও অনেক দেশ খেলেছে। তবে আমাদের ক্রিকেটারদের সুরক্ষা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কোনও ঝুঁকি নিতে চাইছি না।”
আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, দল সে দেশে খেলতে যাবে কি না সেই সিদ্ধান্ত দেশের সরকার নেবে। পাশাপাশি প্রতিযোগিতা নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার আবেদন আইসিসির কাছে করেছে ভারতীয় বোর্ড। যদিও পাকিস্তান বোর্ডও অনড়। ভারতের আপত্তিতে এশিয়া কাপ যৌথ ভাবে আয়োজন করতে হয়েছিল তাদের। চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশেই করতে মরিয়া তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)