ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এইমাত্র শেষ হলো বাংলাদেশের (এইচপি) - অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ম্যাচ, দেখেনিন ফলাফল
পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ওপেনিং জুটিতে অনেক বড় জুটি গড়েছিলো বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বড় সংগ্রহ করতে পারেনি। কিন্তু বোলারদের চমৎকার পারফরম্যান্সের কারণে এই রানই জয়ের জন্য যথেষ্ট ছিল। বিসিবি এইচপি দল নর্দান টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্লাবকে ১১২ রানে হারিয়েছে।
বৃহস্পতিবার ডারউইনের মাররারা ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫০ রান করে। জবাবে নর্দান টেরিটরি ৪২ ওভারে ১৩৮ রানে অলআউট হয়।
২৫১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নর্দান টেরিটরি ২৬ রানে প্রথম উইকেট হারায়। প্রথম পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩৯ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপদে পড়েছিলো ক্লাবটি। শেষ পর্যন্ত ৮৭ বলে জ্যাকব ডিকম্যানের ৫১ রানের ইনিংস দলীয় শতক পেরিয়ে যায়।
বাংলাদেশের এইচপি দলের হয়ে আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি ২টি করে উইকেট নেন।
শুরুতে ব্যাট করতে আসা বিসিবি এইচপি দলের দুই ওপেনার পারভেজ হুসেইন ইমন ও তানজিদ হাসান তামিম ১০০ রানের উদ্বোধনী জুটি গড়েন। ইমন ৬৪ বলে ৪৭ রান এবং তামিম একই সংখ্যক বলে ৫৩ রান করেন। আকবর আলীও ৩৮ বলে ২৬ ও আবু হায়দার রনি ৪১ বলে ৩৮ রান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)