ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাথুরুসিংহের চ্যাম্পিয়ন্স ট্রফির গেম প্লানে তামিম আছে কিনা জানালো বিসিবি
ওয়ানডে বিশ্বকাপে সম্পূর্ণ ভরাডুবির পর টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি ম্যাচ জিতেও কোচ হাথুরুসিংহে সমালোচিত হয়েছেন। সুপার এইটে আফগানদের বিরুদ্ধে কোচের দেওয়া পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের সঙ্গে তার শেষ ম্যাচ হতে পারে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি। ততদিন পর্যন্ত কোচের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠেয় আইসিসির ওয়ানডে টুর্নামেন্ট নিয়ে কোচ হাথুরুসিংহের পরিকল্পনা পেয়ে গেছে বিসিবি। জালাল ইউনুস বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না হবে, সেটা নিয়ে কোচ একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’
সবার মুখে কথা ভেসে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরতে চান তামিম ইকবাল। তবে কয়েকদিন আগে সমকালকে তিনি বলেছেন, এখনও কোনো পরিকল্পনা করেননি। তবে জালাল ইউনুস জানালেন, তামিমকে তারা জাতীয় দলে দেখতে চান।
তার মতে, ‘তামিম ইকবাল ওপেনিংয়ে প্রমাণিত। বাংলাদেশের ক্রিকেটে তার অনেক অবদান। আমরা চাই সে ফেরত আসুক। তার পরিকল্পনা জানার জন্য আমরা অপেক্ষা করছি। বোর্ড সভাপতিও তাই বলেছেন। বোর্ড তামিমের ব্যাপারে ইতিবাচক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)