ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান সফরে যাওয়ার আগেই হটাৎ নিরাপত্তা পরামর্শক চাইল বিসিবি
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আসন্ন সফরে নাজমুল হোসেন শান্তর দলকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার কথা স্বাগতিকদের। তবে তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে নিরাপত্তা পরামর্শক নিতে চায় বাংলাদেশ। এ জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে বিসিবি।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মূলত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শান্ত-সাকিবদের ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তারপর প্রথম টেস্টটি ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে এবং দ্বিতীয়টি ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে অনুষ্ঠিত হবে।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকবাজকে বলেছেন, 'দেখুন, নিরাপত্তা নিশ্চিত করা তাদের (পাকিস্তানের) দায়িত্ব। আমরা সে দেশে যাব কারণ তারা আমাদের রাষ্ট্রীয় স্তরের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। সেটা জেনে আমরা সফর চূড়ান্ত করেছিলাম। আপনি দেখেছেন যে পাকিস্তানে এশিয়া কাপে (২০২৩) বাংলাদেশ দলকে একই স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছিল।
বাংলাদেশ সরকারের নিরাপত্তা পরামর্শকের অনুরোধের বিষয়ে তিনি বলেন, 'আপনি হয়তো জানেন যে সম্প্রতি বেশ কয়েকটি দেশ সেখানে (পাকিস্তান) সফর করেছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আমরা সমানভাবে নিরাপত্তা সচেতন, কিন্তু আমরা তাদের কাছ থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাব জেনে সফরে সম্মতি দিয়েছি। একই সঙ্গে নিরাপত্তা পরামর্শক নিয়োগের জন্য সরকারের কাছে অনুরোধও করেছি। যাতে তারা সেখানে নিরাপত্তা কাজে নিয়োজিতদের সঙ্গে সমন্বয় করতে পারে।
জালাল ইউনুসও নিশ্চিত করেছেন যে কোনো বাংলাদেশি ক্রিকেটার পাকিস্তান সফরে আপত্তি করেছিলেন। এদিকে, দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ইসলামাবাদে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটারও সেই দলের সঙ্গে যাবেন বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে টেস্ট ফরম্যাটে ১৩ বার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। ২০২১ এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দল প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয়েছিল। লাল বলের ক্রিকেটে এখন পর্যন্ত পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান ১২টি ম্যাচ জিতেছে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)