ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর্তমান সময়ের সেরা বোলারের নাম প্রকাশ করলেন ধোনি
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে কোনো বৈষম্যে একদম পছন্দ করেন না। শুধু তাই নয়, ভারতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় তিনি বৈষম্য পছন্দ করতেন না। ভারসাম্য রক্ষার সর্বদা চেষ্টা করেন সাবেক এই অধিনায়ক। তিনি যেমন কারও অতিরিক্ত প্রশংসা করেন না, ধোনিকেও অহেতুক কারও সমালোচনা করতে দেখা যায় না। তবে বর্তমান সেরা বোলারের নাম জানালেন এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
সম্প্রতি ভারতের একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা বলার সময় ধোনি বর্তমান সময়ের সেরা বোলারের নাম বলে ফেলেন। তার ক্রীড়া জীবনে, তিনি ভারত এবং বিদেশের অনেক বোলারের বল খেলেছেন। ব্যাটসম্যান হিসেবে খেলার অভিজ্ঞতা ছাড়াও তিনি উইকেটরক্ষক হিসেবে বিভিন্ন বোলারকেও দেখেছেন। তার অভিজ্ঞতা থেকে, তিনি বর্তমান সময়ের সেরা বোলার হিসেবে যশপ্রিত বুমরাহকে বেছে নিয়েছেন।
এ প্রসঙ্গে ধোনি বলেন, ‘বর্তমান সময়ের বোলারদের মধ্যে সেরা বোলার বেছে নেওয়া সহজ। ভারতের বুমরা এই কাজটা সহজ করে দিয়েছে। তবে এক জন ব্যাটারকে বেছে নেওয়া কঠিন। আমাদের বেশ কিছু দুর্দান্ত ব্যাটার রয়েছে। তার মানে আমাদের অন্য বোলারেরা ভাল নয় এমন নয়। ব্যাটার বেছে নেওয়া কঠিন।’
তিনি আরও বলেন, ‘কোনো এক জনকে খেলতে দেখলে মনে হয় সেই সেরা ব্যাটার। আবার পরে অন্য এক জনকে ব্যাট করতে দেখলেও দুর্দান্ত মনে হয়। ভারতীয় দল ভাল ফল করার আগে সেরা ব্যাটার বেছে নেওয়ার পক্ষে নই। আমি চাই ওরা দলের জন্য সব সময় প্রচুর রান করুক। তবে প্রিয় বোলার বেছে নেওয়া সহজ।’
তবে সব ধরনের ক্রিকেটে ধারাবাহিকতা ও কার্যকারিতার জন্যই সেরা বোলার হিসাবে বুমরাকে বেছে নিয়েছেন ধোনি। ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়কের মতে, বুমরা বিশ্বের সব পিচে সমান সফল। বুমরার হয়ে কথা বলে তার সাফল্যেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)