ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মুশফিক, মমিনুল, শান্ত নয় পাকিস্তানের সিরিজের জন্য আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করলো বিসিবি

২০২৪ আগস্ট ০১ ১২:৩২:২৩

মুশফিক, মমিনুল, শান্ত নয় পাকিস্তানের সিরিজের জন্য আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করলো বিসিবি

আগস্ট মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আসন্ন সফরে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেবেন দুজন;এনামুল হক বিজয় ও তাওহিদ হৃদয়। চারদিনের দুই ম্যাচের সিরিজে দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। অন্যদিকে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করবেন তৌহিদ হৃদয়।

৪ টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দীপু পাকিস্তান 'এ' দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলবেন। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১০ আগস্ট থেকে। সেই ম্যাচ খেলেই বাংলাদেশ জাতীয় দলে যোগ দেবেন মুশফিক-মুমিনুল, জয় ও দিপুরা। ১৬ আগস্ট ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল।

রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে করাচিতে ২৯শে আগস্ট। যেখানে ৬ আগস্ট পাকিস্তানে যাবে বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে এই দলের ২টি টেস্ট এবং ৩টি ওয়ানডে খেলা হবে।

প্রথম ৪ দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল : মাহমুদুল হাসান, জাকির হাসান, এনামুল হক বিজয় ( অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহিদুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল : এনামুল হক বিজয় ( অধিনায়ক) , মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দল : সৌম্য সরকার, এনামুল হক, মোহাম্মদ নাঈম, সাইফ হাসান, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মাহিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান, রেজাউর রহমান ও রুয়েল মিয়া।

‘এ’ দলের পাকিস্তানে সফরসূচি

প্রথম চার দিনের ম্যাচ, ১০-১৩ আগস্ট, ইসলামাবাদদ্বিতীয় চার দিনের ম্যাচ, ১৭-২০ আগস্ট, ইসলামাবাদপ্রথম ওয়ানডে ২৩ আগস্ট, ইসলামাবাদদ্বিতীয় ওয়ানডে, ২৫ আগস্ট, ইসলামাবাদতৃতীয় ওয়ানডে, ২৭ আগস্ট, ইসলামাবাদ

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ