ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালি হাথুরুসিংহে কোচ থাকছেন কিনা, বিসিবি স্পষ্ট ভাষায় জানালেন
টি-২০ বিশ্বকাপের পর বিচারের কাঠগড়ায় ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে এই কোচের ওপর ক্ষিপ্ত তার সমর্থকরা। বিশ্বকাপের সেমিতে খেলার সুযোগ পেলেও সেই ম্যাচে চেষ্টার অভাব ছিল অনেক। শুধু তাই নয় এর আগে ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের ক্রিকেটের সম্পূর্ণ ধস দেখা গিয়েছিল।
একটানা দুই বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, দলের ভেতরে-বাইরে নাজুক অবস্থা, টেস্ট চ্যাম্পিয়নশিপেও ধারাবাহিক ব্যর্থতা- সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রিকেট খুব একটা ভালো নয়। আর স্বাভাবিকভাবেই এমন বাজে পারফরম্যান্সের দায় বর্তায় কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। দেশের ক্রিকেটের এই অবস্থার পরিবর্তন দেখতে চান ক্রিকেটভক্তরা।
হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনার মুখেই এবার তার ভবিষ্যত নিয়ে কথা বললেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল গণমাধ্যমের মুখোমুখি হলে প্রশ্ন শুনতে হয়েছে হাথুরুসিংহে ইস্যুতে। বোর্ড পরিচালক জবাবে বলেন, ‘কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।’
এদিকে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকে নিয়ে এখনো জটিলতা কাটেনি। যদিও আসন্ন পাকিস্তান সিরিজে কিংবদন্তি এই লেগিকে পাচ্ছে টাইগাররা, ‘মুশতাক পাকিস্তান সিরিজের জন্য অ্যাভেইলেবল। তাকে আমরা পাকিস্তান সিরিজের জন্য পাব। যেহেতু সামনে ওর নিজেরও কিছু প্রোগ্রাম আছে, সে জন্য সামনে যে আরও সিরিজ সেগুলোতে থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে (মুশতাক) ব্যস্ত।’
‘জানুয়ারি থেকে আমরা চেষ্টা করব লম্বা সময়ের চুক্তি করা যায় কি না, বলছি না যাবে। এখন পর্যন্ত ওর থেকে ইতিবাচক ইঙ্গিত পাচ্ছি। দেখা যাক, তাঁর সঙ্গে আলাপ আলোচনার পর বোঝা যাবে।’– যোগ করেন জালাল ইউনুস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি