ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাজা খবরঃ সবাইকে তাক লাগিয়ে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি
কটা দিন পরই পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। আসন্ন এই সফরের জন্য তিনটি ভিন্ন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সফরে ‘বাংলাদেশ এ’ দলের রঙিন পোশাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়কে।
দীর্ঘদিন পর বিসিবি দলে ফিরেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। প্রথম চারদিনের ম্যাচে দলে জায়গা করে নিয়েছেন জয়, জাকির হাসান, বিজয়ের মতো ক্রিকেটাররা। শুধু তাই নয় দলে আছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আরও এই দলে রয়েছেন তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা।
জাতীয় দলের ক্রিকেটারদের দ্বিতীয় চারদিনের দলে রাখা হয়নি। তার জায়গায় আসবেন সাইফ হাসান, সৌম্য, নাঈম শেখরা। ওয়ানডে দলে রাখা হয়েছে সৌম্য, বিজয়, সৈকতকেও। আসন্ন সিরিজে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ এ দল।
আগামী ৬ আগস্ট পাকিস্তানে উড়াল দেবে ‘এ’ দল। ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের অনেক ক্রিকেটারও যাচ্ছেন। প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে ১০ আগস্ট থেকে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ আগস্ট থেকে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ২৩, ২৫ এবং ২৭।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড:
এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
ওয়ানডে স্কোয়াড:
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি