ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাকিবের বিতর্কিত প্রশ্ন নিয়ে যা বলছে বিসিবি, যা রীতিমতো সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে
সাকিব আল হাসান এমন একটি নাম যা মাঠে এবং মাঠের বাইরে সর্বদা আলোচিত ও সমালোচিত। সম্প্রতি আবারও মাঠের বাইরে বিতর্কে জড়ালেন দেশের সেরা এই অলরাউন্ডার। তিনি একজন অভিবাসীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দেশে কী অবদান রেখেছেন। যার জেরে সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়।
সাম্প্রতিক সময়ে, কোটা সংস্কার আন্দোলনে মৃত্যুর ঘটনায় গোটা দেশে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন দেশের অনেক ক্রীড়া তারকা। তবে দেশের সেরা ক্রিকেটার সাকিবই ব্যতিক্রম।
যার জেরে খুবই ক্ষুব্ধ তার ভক্তরা। মূলত সংসদ সদস্য ও বর্তমান সরকারের এমপি হয়েও সাকিব যে নীরবতা পালন করেছেন তা সবারই জানা। বর্তমানে দেশের বাইরে রয়েছেন দেশ সেরা এই ক্রিকেটার। তবে সমালোচনার মুখে পড়তে হয়েছে সাকিবকে।
(৩০ জুলাই) মঙ্গলবার রাতে গ্লোবাল টি-২০ লিগে বাংলা টাইগার্স মিসিসাগা এবং টরন্টো ন্যাশনালসের খেলা শেষে গ্যালারি থেকে প্রবাসী এক বাংলাদেশি তরুণ দর্শক সাকিবের কাছে জানতে চান কোটা আন্দোলন নিয়ে নীরব কেন তিনি। সাকিব সরাসরি উত্তর দেননি। বরং কিছুটা ক্ষুব্ধ কণ্ঠেই তাকে বলতে শোনা যায়, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
এসময় সেই দর্শক উত্তর দেন, ‘আমি কথা বলছিলাম। আমি তো আর এমপি না। আমি আমার পরিবারের দায়িত্ব নিয়েছি।’ এসময় সাকিব অন্য কোনো উত্তর দেননি। বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ এই ভিডিও মুহূর্তের ছড়িয়ে পড়ে নেট দুনিয়ার।
বুধবার (৩১ জুলাই) মিরপুরে গণমাধ্যমে সাকিবের এ ঘটনায় এবার মন্তব্য করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ক্রিকেটে সাকিবের অবদান আপনারাও ভালো করে জানেন। আমি কিন্তু ভিডিওটা দেখি নাই, আমার কমেন্ট করা ঠিক হবে না। এমনটা (ভক্তকে যে মন্তব্য করেছেন সাকিব) করলে সে (সাকিব) ঠিক করেনি, সবারই সব জায়গা থেকে অবদান আছে।'
তিনি আরও বলেন, দেখেন এটা সাকিবের ব্যক্তিগত ব্যাপার। সাকিব কী বলেছে সেখানে, আমি সেটা বলতে পারব না। আমি যতটুকু জেনেছি যে কথা বলা হয়েছে। কিন্তু ক্রিকেটে অবদান নাকি এখানে কোনো অবদান বোঝাতে চেয়েছে আমি জানি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি