ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবশেষে দেশি কোচ প্রসঙ্গে মুখ খুললেন নাজমুল হাসান পাপন
চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ। জাতীয় দলের সাথে দ্বিতীয় মেয়াদে আছেন তিনি। তবে তাকে নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এই কোচকে অনেকেই বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য দায়ী বলে মনে করেন, বিশেষ করে ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে।
চন্দিকা হাথুরুসিংহের বিকল্প হিসেবে অনেকেই দেশীয় কোচকে জাতীয় দলের প্রধান হিসেবে দেখতে চান। তবে বিসিবি কী চায় তা নিয়ে মাঝেমধ্যেই ব্যাপক আলোচনা হয়েছে। স্থানীয় কোচ নিয়োগ না করায় অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে আঙুল তুলেছেন।
অবশ্য বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। সম্প্রতি গণমাধ্যমকে তিনি বলেন দেশি কোচরা আবেদনই করেননা। গেল রোববার নিজ কার্যলয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দেশি কোচ প্রসঙ্গে পাপন বলেন, ‘আপনারা যেই কথা বলেন না? মানে কেন বললেন এই প্রশ্ন আপনাদের কতবার এটার উত্তর দিছিলাম। আমরা চাইনি লোকাল? কেউ তো এপ্লাই করে না, না কেউ এপ্লাই করেছে দেখেন এ সমস্ত কথা আপনারা বলেন। আমি ওমুক হতে চাই, ওমুক হতে চাই কেউ কোনদিন আমাদের কাছে বলে না।’
নাজমুল পাপনের বক্তব্য, ‘আপনাদের কাছে বলে আমরা যখন ডাকি আমরা যখন অফার দিই তখন কেউ আমদের কাছে কথা বলে না আবেদনও করে না। কাজেই এগুলা এর আগে বিদেশে আছে তারাও বলেছে, আমাকে কেউ বলে না। আপনারা যদি মনে করেন ফরমালি পত্রিকায় দিয়ে আমরা ইনভাইট করলাম।’
এরপর পাপন আরো বললেন, ‘আপনারা যদি মনে করেন দেশের একটা ক্লাবের কোচ করা বা একটা ফ্রাঞ্চাইজির করা আর আইসিসি ওয়ার্ল্ড কাপ টিমের সাথে খেলা এক জিনিস না। এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আমার আসলে কিছু বলার নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি