ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাথুরুসিংহে আরও কতদিন হেড কোচের দায়িত্বে থাকবেন, সরাসরি জানিয়ে দিলেন নাজমুল হাসান পাপন
আগামি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত নাজমুল শান্তদের হেড কোচের দায়িত্বে থাকছেন হাথুরুসিংহে। নাজমুল হাসান পাপন এই তথ্য জানিয়েছেন। শুধু তাই নয় দুই পক্ষের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে।
এদিকে, তামিমের ব্যাপারে এখনো সমাধান হয়নি। আগামি অক্টোবরে রাজধানী ঢাকায় আইসিসির পরবর্তী বোর্ড সভায় নিশ্চিত হতে পারে সংস্থার নতুন চেয়ারম্যান।
বাংলাদেশের ক্রিকেটের সেই আলোচিত পদে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের দুই মেয়াদেই হয়েছেন অনেক সমালোচিত। চুক্তি শেষ হতে এখনও বাকি আরও আট মাস। তাকে নিয়েই আরও একবার চ্যাম্পিয়নস ট্রফি পথ পাড়ি দিতে চায় বিসিবি। আলোচনায় .এটাও জানানো হয়েছে যে চুক্তি মেয়াদ আরও বাড়তে পারে এই সাবেক লঙ্কান কোচের। কেননা ক্রিকেটারদের সমর্থন পাচ্ছেন হাথুরুসিংহে।
দামী বিদেশি কোচের ভিড়ে গুরুত্বহীন, মূল্যহীন দেশি কোচরা। সবশেষ নিয়োগ বিজ্ঞপ্তিতে দেশি কেউ আবেদন করেনি। মোহাম্মদ সালাউদ্দিনকে সহকারী কোচ করার ইচ্ছা থাকলেও, রাজি হননি আলোচিত এ কোচ। তাতে ক্ষুব্ধ হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এদিকে প্রায় একবছর বছর পূর্ণ হতে চললো আদৌও তামিম ইকবাল ইস্যুর সমাধান হয়নি। চ্যাম্পিয়নস ট্রফিতে তিনি খেলবেন কি না তা বিসিবি এখনো কিছু জানে না। বোর্ড সভাপতি একাধিকবার যোগাযোগ করলেও তামিম নীরব। তবে সিনিয়র ক্রিকেটারদের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে চান না বোর্ড সভাপতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে