ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিম ইকবালকে বাংলাদেশ দলে চান কি না সরাসরি জানিয়ে দিলেন পাপন
অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম ইকবাল। সবাই জানে কেন এমনটা হয়েছে।' নতুন করে বলার কিছুই নাই। এখন সবার মনে প্রশ্ন কবে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই তামিম দলে ফিরবেন বলে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে সেরা আট দলের এই টুর্নামেন্ট। বিসিবি তামিমকে সেই ইভেন্টে খেলার প্রস্তাব দিলেও নাজমুল হাসান পাপন বলেছেন যে তিনি চান তামিম আবার দলে আসুক।
আজ রোববার তামিমের ফেরা নিয়ে পাপন বলছিলেন, 'তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর (তামিমের) সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আস্ তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।'
'তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সাথে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।'- যোগ করেন পাপন।
সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাপন বলেন, 'কারণ আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছ্ অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি