ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রিকেট বিশ্বে নতুন বিশ্বরেকর্ড গড়লো যে দেশ, ১১ বলে ৬৬
১০ ওভারের ক্রিকেটে অস্ট্রিয়া শেষ দুই ওভারে 66 রান দিয়ে নতুন নজির স্থাপন করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক আকিব। ১৯ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
শেষ ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬১ রান। অস্ট্রিয়া ১ বল বাকি থাকতে ৬৬ রান করে স্বাগতিক রোমানিয়াকে ৭ উইকেটে হারিয়েছে। তার জয়ের মধ্য দিয়ে ১০ ওভারের ক্রিকেটে একটি নতুন নজির তৈরি হলো। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ২ উইকেটে ১৬৭ রান করে রোমানিয়া। জবাবে অস্ট্রিয়া ৯.৫ ওভারে ৩ উইকেটে ১৭৩ রান করে।
জয়ের জন্য ১৬৮ রান তাড়া করতে নেমে অস্ট্রিয়ার ব্যাটসম্যানদের শুরুটা আশানুরূপ হয়নি। ওপেনার করণবীর সিং ১৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩০ রান করেন। দ্বিতীয় ওপেনার বিলাল জালমাই ৭ বলে ১৭ রানের ইনিংস খেলেন। উইকেট পতনের কারণে অস্ট্রিয়ার স্কোর করার গতি কিছুটা মন্থর হয়ে যায়।
৮ ওভারের পর তাদের স্কোর ছিল ৩ উইকেটে ১০৭ রান। জয়ের জন্য ১২ বলে ৬১ রান দরকার ছিল। শেষ ২ ওভারে সর্বোচ্চ চেষ্টা করেন অধিনায়ক আকিব ইকবাল। নবম ওভারে মনমিত কোহলির বোলিংয়ে তিনি ৪১ রান করেন। ১৯ বলে ৭২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইকবাল। ২টি বাউন্ডারি ছাড়াও তিনি মারেন ১০টি ছক্কা। পিচের অন্য প্রান্তে ইমরান আসিফ ১২ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ১টি চার ও ২টি ছক্কা। এর আগে ১০ ওভারের ক্রিকেটে শেষ দুই ওভারে এত রান দিয়ে কোনো দলই জিততে পারেনি।
রোমানিয়ার আরিয়ান মোহাম্মদের ৩৯ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস অস্ট্রিয়ার জয়ে বৃথা যায়। তিনি মারেন ১১টি চার ও ৮টি ছক্কা। রোমানিয়ার হয়ে ওপেনার মোহাম্মদ মুইজও দারুণ ব্যাটিং করেছেন। ১৪ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচের সর্বশেষ ফলাফল জানুন
- আজ বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি