ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজঃ অস্ট্রেলিয়া সফরের জন্য নতুন প্রধান কোচের নাম ঘোষণা করলো বিসিবি
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। ১৩ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে ক্রিকেটারদের। নাথান হেরিটজকে এই সফরে প্রধান কোচ হিসেবে বিবেচনা করা হয়েছিল। যাইহোক, নাথান তার বাবার অসুস্থতার কারণে শেষ মুহূর্তে ট্রিপ বাতিল করেন। তাই এই সফরে এইচপির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কলি কলমোর।
আজ বুধবার হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান নাঈমুর রহমান দুর্জয় মিরপুরে মিটিং করেন দলের সঙ্গে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে দুর্জয় বলেন, ‘টুর্নামেন্ট ছাড়াও আমাদের খেলোয়াড়দের জন্য একটা বড় সুযোগ। জাতীয় দলের যারা খেলছে, সেখানকার অনেক খেলোয়াড় নেওয়া হয়েছে। কারণ ২০২৭ এ আমাদের যে অস্ট্রেলিয়ার সঙ্গে সফর আছে, ওই খেলাটাও কিন্তু ডারউইনে হবে। তার একটা প্রস্তুতি হবে। কারণ, অনেক সময় আমরা দেখি আমাদের নতুন খেলোয়াড় বা একেবারে প্রথমবার খেলতে গিয়ে একটা অচেনা পরিবেশে অভিষেক হচ্ছে।'
‘তাই সে জিনিসগুলো যেন না হয়, তার কারণে কিন্তু আমরা এইচপির প্রোগ্রামে প্রত্যেক বছরই একটা সফর থাকে, কিন্তু এটা নতুন একটা সিদ্ধান্ত এবং আমরা তাদেরকে জানিয়েছি যে আমরা ভবিষ্যতেও এটা চালিয়ে যেতে চাই, এ সিরিজটা। আসলে আমাদের উদ্দেশ্য হচ্ছে খেলোয়াড়দের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করা। সেটাকে কাজে লাগিয়ে খেলোয়াড়রা দেশকে সার্ভিস দেওয়া জন্য তাদের তৈরি করবে, সেটাই আমরা আশা করি।’- যোগ করেন তিনি।
এ ধরণের সফরের ফলে বাদ পড়া ক্রিকেটারের সংখ্যা কমবে কি না এমন প্রশ্নে দুর্জয় বলেন, ‘তা তো অবশ্যই। কারণ, এখানে দুটা দিকই আছে। আমাদের যেমন, বোর্ডের পক্ষ থেকে আমাদের বয়সভিত্তিক পর্যায় পার হয়ে আসার পর কিন্তু এখন আরও দুটা-তিনটা প্রোগ্রাম আমরা যোগ করেছি। যে এরা যেন নিয়মিত এই প্রক্রিয়া ভেতর থাকে। খেলোয়াড়দের ঝরে পড়া বা ওপরের লেভেলে কন্টিনিউ করতে না পরা, এটা কিন্তু আসলে দুই পক্ষের ব্যাপার।’
‘খেলোয়াড়দের যেরকম সামর্থ্য বা ইনজুরি সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু ভিন্ন ইস্যু। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের প্রক্রিয়াটা ঠিকঠাক হোক, আমাদের সুযোগ-সুবিধা বোর্ডের তরফ থেকে বৃদ্ধি করা এবং খেলার ভেতর থাকার যে সুযোগ সেটা আমরা ধরে রাখতে চাই। এজন্যই বললাম এ সুযোগগুলো কাজে লাগানোর দায়িত্ব খেলোয়াড়দের, আমরা শুধু তৈরি করে দিতে পারব। কিন্তু সেটা কাজে লাগিয়ে নিজেকে পরের পর্যায়ে নিয়ে যাওয়া বা পরের ধাপে নেওয়া এই ফোকাস ধরে রাখা তাদের দায়িত্ব।’-আরো বলেন দুর্জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- লাল কার্ড, ও মারামারির পর চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ ও মালদ্বীপ ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- একটু পরেই ব্রাজিল বনাম মিশরের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- একটু পরেই আর্জেন্টিনা বনাম হন্ডুরাসের ম্যাচ,খেলাটি সরাসরি দেখবেন এখানে (LIVE)
- চলছে বাংলাদেশ বনাম ভারত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ৯০ মিনিটের লড়াই শেষে সাফ ফাইনাল: বাংলাদেশ ভারত ম্যাচের সর্বশেষ ফলাফল
- একটু পরেই শুরু হচ্ছে বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ,সরাসরি দেখুন এখানে